আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুহুরত ট্রেডিংয়ের দিন আপনার ভাগ্য ফেরাবে এই ৬টি স্টক

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির(Diwali 2024) প্রস্তুতি নিতে শুরু করেছে গোটা দেশ, অন্যদিকে শেয়ার মার্কেটের বিনিয়োগকারীরাও তৈরি হচ্ছেন ‘মুহুরত ট্রেডিং’-এর জন্য(Muhurat Trading 2024)। এটি এমন একটি বিশেষ তিথি যখন বিনিয়োগ করা সবথেকে বেশি শুভ বলে মনে করা হয়। বিগত পাঁচ শতক ধরে ভারতে চলে আসছে এই বিনিয়োগের(Investment) ঐতিহ্য। চলতি বছর মুহুরত ট্রেডিংয়ের দিনক্ষণ নির্ধারিত হয়েছে ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। প্রাক অধিবেশন চলবে বিকেল ৫টা ৪৫ থেকে ৬টা পর্যন্ত, ১৫ মিনিটের জন্য এবং সমাপনী অধিবেশন থাকছে সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ২০ পর্যন্ত, ১০ মিনিটের জন্য।

আরও পড়ুনঃ টাইট ওয়ানপিসে উন্মুক্ত বক্ষভাঁজ, ঘূর্ণিঝড়ের পরই নেটপাড়ার উষ্ণতা বাড়ালেন ঊষসী

যদিও এই বিশেষ দিনের বিনিয়োগ বাজারচলতি স্টক ওঠা-পড়ার ওপর নির্ভর করে না, তবু বিনিয়োগ যখন করবেন তখন বুঝেশুনেই করা উচিৎ। মুহুরত ট্রেডিংয়ের দিন এই ৬ কোম্পানির স্টক কিনলে লাভবান হতে পারেন আপনিও। এই স্টকগুলিতে বিনিয়োগ করলে পাওয়া যাবে দুর্দান্ত রিটার্ন। চলুন এই ৬টি কোম্পানির স্টকের ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক-

১) কল্যাণ জুয়েলার্স- এর ক্রয়মূল্য ৬৭৬ টাকা। টার্গেট মূল্য ৮৪৬ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৫%।

২) সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড (CDSL)- স্টক ক্রয়মূল্য ১৪৬১ টাকা। টার্গেট মূল্য ১৮৪৫ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৬%।

৩) JSW এনার্জি লিমিটেডের স্টক ক্রয়মূল্য ৬৭০ টাকা। টার্গেট মূল্য ৮২৫ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৩%।

৪) ফেড্রাল ব্যাঙ্ক লিমিটেড এর স্টক ক্রয়মূল্য ১৮৯ টাকা। টার্গেট প্রাইজ ৩২৫ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৪ %।

৫) ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড-এর ক্রয়মূল্য ২৫৬৬ টাকা। টার্গেট মূল্য ৩১৫৮ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৩%।

৬) ওয়েলস্পুন কর্প লিমিটেড-এর স্টক ক্রয়মূল্য ৬৮১ টাকা। টার্গেট মূল্য ৮৪০ টাকা। আপসাইট পোটেনশিয়াল ২৩%।

আরও পড়ুনঃ আন্দোলনে গলা ফাটিয়ে দীপাবলিতে সেজেগুজে ফটোশুট, কুণালের কটাক্ষে জর্জরিত সোহিনী

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে মুহুরত ট্রেডিংয়ের সূচনা হয়েছিল ১৯৫৭ সালে BSE (Bombay Stock Exchange)-এর হাত ধরে। বর্তমানে এই বিশেষ দিনটি বিনিয়োগকারীদের উৎসবে পরিণত হয়েছে। এই দিনে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা দেবদেবীর মূর্তি সহ ট্রেডিং টুলগুলির পুজো করে থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

আইফোন ১৫-এ বাম্পার অফার! জানেন কোথায় কোথায় মিলছে এই দারুণ ছাড়?

জিও-র ধামাকা অফার! মাত্র ১৪৯ টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি সঙ্গে Jio Hotstar ফ্রি

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ