ভয়াবহ দুর্ঘটনা হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে, মৃতের সংখ্যা একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: চারচাকা গাড়ির বেপরোয়া গতির কারণে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে(National Highway) একাধিক মৃত্যু(Acccidental Death) ঘটল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। দিঘা যাওয়ার সময় অন্য একটি গাড়ির সঙ্গে প্রথমে সংঘর্ষ হয়(Car Accident) চারচাকা গাড়িটির। এরপর একাধিক সাইকেলে ধাক্কা মেরে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই গাড়ির ভিতরে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি রাস্তার দুই সাইকেল আরোহীরও মৃত্যু হয়েছে(Death Case)। আরেক জন সাইকেল আরোহী গুরতর জখম হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ মৃত্যুর পরও ফিরে এসেছেন স্বর্গের সামনে থেকে, মহিলার আজব দাবিতে আলোড়ন গোটা বিশ্বে

ঘটনাটি ঘটেছে, তমলুকের ভান্ডারবেড়িয়ায়, ১১৬ নম্বর জাতীয় সড়কে। গাড়িটি ঘাটাল থেকে দিঘার দিকে যাচ্ছিল। গাড়ির গতি চালকের নিয়ন্ত্রণেই ছিল না, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা আরও জানাচ্ছেন, শনিবার রাত দশটা নাগাদ জাতীয় সড়কের ওপরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। প্রথমে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ওই চারচাকা গাড়িটির। এরপরেও গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় চালক, যার জেরে পরপর তিনটি সাইকেলে বেপরোয়াভাবে ধাক্কা মারে ওই গাড়ি। শেষমেশ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির গতি স্তব্ধ হয়। এরপর গাড়িটি উল্টে পড়ে পাশের নয়ানজুলিতে।

আরও পড়ুনঃ কালীপুজোয় অশান্তি রুখতে আরও তৎপর রাজ্য পুলিশ, কড়া নজরদারি সোশ্যাল মিডিয়ায়

গাড়ির আরোহীদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। পুরুষ সঙ্গীই ছিলেন চালকের আসনে। দুর্ঘটনার পর তমলুক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গাড়ি থেকে মহিলাকে কোনওরকমে বার করে পুলিশ। চালককে বার করতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। এরপর দু’জনকেই উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতেরা দু’জনেই ঘাটালের বাসিন্দা।

এদিকে ঘটনার জেরে রাস্তায় ছিটকে পড়েন ওই তিন সাইকেল আরোহী। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুই সাইকেল আরোহী তমলুকের ভান্ডারবেড়িয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁদের পরিচয় উদ্ধার হয়েছে। দুই মৃত সাইকেল আরোহীর নাম রাজেন্দ্র সামন্ত ও প্রশান্ত রায়। ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অনেক আগেই চালকের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছিল তার জেরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের নাম ভাস্কর মোদক তবে তাঁর সঙ্গে থাকা মৃতা মহিলার আরোহীর পরিচয় এখনও জানা যায়নি।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের