Kali Puja 2024 : এবছর ক’টায় লাগছে দীপান্বিতা অমাবস্যা ? জেনে নিন সময়

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : আর কয়েকদিন  পরেই কালীপুজো। প্রচলিত রীতি অনুযায়ী দুর্গাপুজোর ঠিক পরের অমাবস্যাতেই দেবী আদ্যা শক্তি পরমাপ্রকৃতি দেবী দুর্গা ফের মাতা কালী রূপে আবির্ভুতা হন। তিনি তাঁর কালো রূপে ভক্তদের হৃদয় কমলকে আলোকিত করে তোলেন। এই আসন্ন অমাবস্যা তিথিকেই “দীপান্বিতা অমাবস্যা” বলা হয়। প্রতিবছর এই কার্তিকী অমাবস্যাতেই দেবী কালীর পুজো করা হয়ে থাকে।

প্রথাগত কালীপুজোর রাত্রে মায়ের নিশি পুজো হয়। এই দিনে প্রতিবছর অগণিত ভক্তরা সারা দিন উপবাসের পরে রাতে মা কালীর পুজো দেন ও রাতে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙ্গেন। এবছর কালীপুজো রয়েছে ৩১শে অক্টোবর, বৃহস্পতিবার। জানা যায়, বিভিন্ন রীতি মেনে মায়ের আরাধনা করা হয়। এবার জেনে নেওয়া যাক, এবছরে কখন লাগছে দীপান্বিতা অমাবস্যা?

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে শুরু হবে অমাবস্যা তিথি। ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা বেজে ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। তবে এই তিথি নিয়ে ভিন্নমতও রয়েছে। সেই মতে ৩১ অক্টোবর দুপুর ৩ টে বেজে ৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা বেজে ৪৮ মিনিট থেকে পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত। এই শুভ মুহূর্তে ভক্তিভরে মায়ের পুজো করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়