ইডেন গার্ডেনের পাশে ঝিল থেকে পাওয়া গেছিল মাকে, জেনে নিন অজানা কাহিনী  

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কালীক্ষেত্র কলকাতার প্রসিদ্ধ কালীমন্দিরগুলির মধ্যে অন্যতম হল আদ্যাপীঠ। দেবী আদ্যার এই পীঠস্থান দক্ষিণেশ্বর কালীবাড়ির কিছু দূরেই অবস্থিত । জানা যায়, এই প্রতিটি মন্দিরের মত এই মন্দিরেরও রয়েছে বিশেষ মাহাত্ম্য। এই অতি জাগ্রত মন্দিরটিতে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিতা হন। এছাড়াও একই বিগ্রহ মঞ্চে উপরে ও নিচে অবস্থান করেন যথাক্রমে রাধা-কৃষ্ণ ও রামকৃষ্ণ। কথিত আছে, মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। তাঁর আসল নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য। ১৩২১ বঙ্গাব্দে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় আয়ুর্বেদিক চর্চা ও পড়াশোনার জন্য এসেছিলেন তিনি। সেসময় আমহার্স্ট স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে থাকতেন অন্নদা। এরপর পড়াশোনা শেষ করেই তিনি সেই বন্ধুর বাবার সহায়তায় একটি ডিসপেনসারি খোলার জন্য দোকান ভাড়া নেন।

রামকৃষ্ণ পরমহংসের স্বপ্নাদেশ :

কথিত আছে, শ্রীরামকৃষ্ণের আদর্শে চলার পর একদিন শ্রী শ্রী ঠাকুর অন্নদাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বপ্নাদেশে তাঁকে ইডেন গার্ডেনসে গিয়ে ঝিলের ধারে নারকেল এবং পাকুড় গাছের মাঝখান থেকে একটি কালীমূর্তি উদ্ধার করে আনতে বলেছিলেন। অন্নদাচরণ তারপর ওই জায়গায় গিয়ে দেখেন সত্যিই একটি ১৮ ইঞ্চির কষ্টিপাথরের কালীমূর্তি সেখানে রয়েছে। তিনি মূর্তিটি উদ্ধার করে আনেন। দিনটি ছিল রামনবমী। রাতে দেবী আদ্যাশক্তি অন্নদাকে দেখা দিয়ে পরের দিন অর্থাৎ বিজয়া দশমীতে সেই মূর্তিটি মাঝ গঙ্গায় বিসর্জন দিতে আদেশ দেন। এরপরে দেবীর কথা মতো দেবী মূর্তিটি দশমীর দিন গঙ্গায় বিসর্জন দেন তিনি। সেই মূর্তির একটি ছবিও তুলে রাখেন অন্নদা। যে ছবির আদলে বর্তমানের আদ্যা মূর্তি তৈরি করা হয়।

অলৌকিক কাহিনি : 

দেবীর কাছে ওই কষ্টি পাথরের মূর্তি বিসর্জন দেওয়ার কথায় অন্নদা এক প্রকার আঁতকে উঠেছিলেন। অন্নদা ভাবছিলেন, পুজোপাঠ না করায় মা হয়তো রাগ করে চলে যাচ্ছেন। তখন মা কালী আবার দেখা দিয়ে বলেন, ‘আমি শুধু শাস্ত্র বিহিত মতে পুজো পেতে চাই না। মা খাও, মা পড়ো – এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেইটিই আমার পুজো।’

মন্দির প্রতিষ্ঠা :

পরবর্তীকালে মূলত অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারাই ১৯১৫ সালে আদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়। তবে বড় মন্দিরটি নির্মিত হয়েছিল ১৯৬৭ সালে।

অন্নদা ঠাকুরের ভাবনা :

অন্নদা ঠাকুরই স্বয়ং ঠিক করে গিয়েছিলেন, আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য আদর্শ শিক্ষাদান কেন্দ্র তৈরি হবে।  এছাড়া সংসারবিবাগী গৃহস্থের জন্য তৈরি হবে বাণপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে। 

অন্নদা ঠাকুরের তিরোধান :

জানা যায় , অন্নদা ঠাকুর বাংলার ১৩৩৫ সালে শ্রীক্ষেত্র পুরী ধামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের এত বছর পরেও ভক্ত- শিষ্য ও ব্রহ্মচারীরা তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে আসছেন।

আদ্যাপীঠের বড় মন্দির খোলে ভোর ৪.৩০ মিনিটে, এরপর মঙ্গলারতি হয়ে গেলে ভোর ৫.০০ মিনিটে আবার বন্ধ হয়। পরে তা সকাল ১০.৩০ মিনিটে খোলা হয়, বন্ধ হয় বেলা ১১ টায়। এরপর সন্ধ্যা ৬.৩০ তে খোলা হয়, বন্ধ হয় সন্ধ্যা ৭ টায়। এই মন্দিরে প্রত্যহ অসংখ্য ভক্তের সমাগম হয়। ভক্তরা বিনামূল্যে ও টিকিট কেটে মা আদ্যার প্রসাদ গ্রহণ করতে পারেন। এই মন্দিরে ফলহারিণী কালী পুজো ও দীপান্বিতা কালী পুজোয় মহা ধুমধাম করে পুজো হয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়