সারা বাংলার সবচেয়ে বড় কালী প্রতিমা – যা দেখলে চোখ উঠবে কপালে

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : মা কালীর আবাসস্থল এই বঙ্গভূমি। এই বাংলাতে নানান রকমের কালীর সমারোহ। প্রাচীন থেকে শুরু করে নবীন, ছোট থেকে বড়, জাঁকজমকপূর্ণ থেকে জাঁকজমকবিহীন সবই দেখা যায় এই বাংলাতেই। তবে জানেন কী? এই বাংলার বীরভূমে এমন এক কালী রয়েছেন, যাঁর উচ্চতা আপনার চোখ কপালে তুলতে পারে ! তবে এখানে কোনও থিমের জাঁকজমক নেই, না আছে প্যান্ডেল সজ্জা। তবুও হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় করেন বীরভুমের পুরন্দপুরের বান্ধব সমিতির কালীপুজোয়। হ্যাঁ, আসলে এই পুরন্দপুর গ্রামের এই কালী প্রতিমাটি হল সারা বাংলার সর্বোচ্চ কালী প্রতিমা, যাঁর উচ্চতা ৫৫ ফুট।

এই ক্লাবের পুজো উদ্যোক্তা পার্থসারথী কর্মকারের তরফে জানা যায়, প্রতি বছর এখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে এই বিশালাকার কালী প্রতিমাকে দেখার জন্য। ১৯৪০ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই এখানে কালীপুজোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রথমে এত বড় কালীপুজো না হলেও গত ৩৫ বছর ধরে তুলনায় বড় আকারের প্রতিমার পুজো শুরু হয়। তিনি আরও জানান, এত বড় প্রতিমা পুজোর পিছনে কোনও আধ্যাত্মিক কারণ নেই। তবে এই ক্লাবেরই কয়েক সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের কালীপুজোর প্রতি মানুষের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের জন্য রাজ্যের সবচেয়ে বড় প্রতিমা তৈরি করা শুরু হয়। আর যেমন ভাবনা তেমনই কাজ। শুরু হয় বিশালাকার কালীর পুজো। জানা গেছে, এই প্রতিমার প্রকৃত উচ্চতা প্রায় ৫০ ফুট হলেও প্রতিমার মুকুটের চুড়ো নিয়ে উচ্চতা ৫৫ ফুট। স্থানীয়দের মুখে শোনা যায়, ক্লাবের ৭৫ বছর উপলক্ষে এই সমিতির সদস্যরা ৭৫ ফুটের কালী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন । কিন্তু তার বাস্তবায়ন সম্ভব না হওয়ায় সেই বছর ৭১ ফুটের প্রতিমা তৈরি করেছিলেন তাঁরা।

এই বছর কালীপুজোতে আপনার হাতে একটু সময় থাকলে আপনিও অনায়াসে ঘুরে আসতে পারেন বীরভুমের পুরন্দপুরের বান্ধব সমিতি ক্লাব থেকে, আর দেখে আসতে পারেন রাজ্যের সবচেয়ে বড় কালী প্রতিমা। বোলপুর থেকে সিউড়িগামী যে কোনও বাস বা গাড়িতে করে আপনি পৌঁছে যেতে পারেন এই কালীপুজো প্রাঙ্গণে। তবে, প্রতিমাটি একদম সামনে থেকে দেখবেন না, নচেৎ কালীমায়ের মুখ দেখতে গিয়ে আপনার ঘাড় ব্যথা হয়ে যেতে পারে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের