আঙুল উঁচিয়ে ফ্লিক’কে দেখে তেড়ে এলেন আনচেলত্তি, তারপর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের কোচের হ্যান্ডশেক কিংবা কোলাকুলি খুব স্বাভাবিক ঘটনা। এল ক্লাসিকো হারের পর কার্লো আনচেলত্তিও হ্যান্সি ফ্লিকের দিকে এগিয়ে যান। তবে কোলাকুলি কিংবা হ্যান্ডশেক করতে নয়, তাঁদের দেখা গেল রীতিমত রাগতস্বরে। রাগে মুখ লাল হয়ে আছে আনচেলত্তির। এরপর এগিয়ে গিয়ে আঙুল উঁচিয়ে ফ্লিকের সঙ্গে কথা বলছেন আনচেলত্তি। সেই ছবিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। যা দেখে শোরগোল গোটা ফুটবল দুনিয়ায়।

বার্নাব্যুতে শনিবার(২৬ অক্টোবর)মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যান পক্ষে ছিল না বার্সেলোনার। শেষ পাঁচ এল ক্লাসিকোতে মাত্র একটি জয় তাদের। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তারা পেল ৪-০ গোলের বড় জয়, এরপর আত্মহারা হওয়ারই কথা। বার্সেলোনার ক্ষেত্রেও তা-ই হলো। প্রতিটি গোলেই বাড়তি উল্লাস ছিল বার্সেলোনা সংশ্লিষ্টদের। এরপর রিয়ালের ডাগআউটের সামনে গিয়ে উদযাপন করেন বার্সেলোনার এক সহকারী কোচ, যা মোটেও ভাল চোখে দেখে নি আনচেলত্তি। সোজা গিয়ে মুখের উপর বললেন সেই কথা।

ম্যাচশেষে সেটা নিয়েই ফ্লিকের সঙ্গে কথা বলতে গিয়ে রেগে আগুন হলেন ইতালিয়ান কোচ। তাঁদের মধ্যে কি হয়েছে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ফ্লিকের সঙ্গে কিছু হয়নি, তার এক সহকারীর ঘটনা। ওই সহকারী আমাদের ডাগআউটের সামনে যেভাবে উদযাপন করেছে তা মোটেও ভদ্রোচিত ছিল না। এই বিষয়ে কথা বলছিলাম ফ্লিকের সঙ্গে। তবে এই ব্যাপারে ফ্লিকও আমার সঙ্গে একমত হয়েছে।’

এই নিয়ে বার্সেলোনা কোচকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আসলে আমি নিজে দেখিনি কি ঘটেছে। কার্লোর সঙ্গে কথা বলে জেনেছি কিছু একটা হয়েছে। এরকম পরিস্থিতিতে এরকম কিছু হয়ে যায়। গোল উদযাপনের সময় হয়তো কিছুটা বাড়াবাড়ি হতে পারে।’

আরও পড়ুন :  রেকর্ড গড়ে রোনাল্ডো’কে নকল করলেন ইয়ামাল

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…