হঠাৎ মুম্বইতে দেব, তবে কি বলিউডে ডেবিউ করতে চলেছেন সুপারস্টার?

দিন কয়েক আগেই বিদেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরেছেন অভিনেতা। আর কলকাতা দিন কয়েক থাকার পরেই মুম্বই উড়ে গেলেন অভিনেতা। তবে মুম্বইতে দেব কাজ করছেন ঠিকই, কিন্তু কোনও ছবিতে নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগ যুগ ধরে বলিউডে রাজত্ব করছেন বাংলার তারকারা। সেখানেও নিজেদের জায়গা পোক্ত করেছেন তাঁরা। গতবছরে খোদ টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউড ওয়েবসিরিজে ডেবিউ করেছেন এবং সুপারহিটও হয়েছে তাঁর সিরিজগুলি। এছাড়াও যীশু সেনগুপ্ত, ভিক্টর বন্দোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একাধিক টলিউড তারকা এখন শুধু বলিউড নয়, দক্ষিণী ছবিতেও দাপটের সহিত কাজ করছেন। এবং সেখানে জনপ্রিয়তাও অর্জন করছেন। তবে এবার বোধহয় সেই তালিকায় জুড়তে চলেছে তারকা সাংসদ দেবের নাম। টলিউডের পাশাপাশি রাজনীতিতে দাপট দেখিয়ে এখন তিনি বলিউডে অগ্রসর হতে চলেছেন। তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্র ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করে ফেলেছেন এবং বিদ্যুৎ জাম্মালের সঙ্গেও জুটি বেঁধেছেন।

তবে কি এবার প্রেমিকাকে অনুসরণ করেই বলিউডে পা রাখতে চলেছেন সুপারস্টার দেব। তাঁর পুজো মুক্তি ‘টেক্কা’, এখনও বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে। আর এই ছবির সাফল্যের দরুণই কি মুম্বই ইন্ডাস্ট্রিতে ডাক পেলেন অভিনেতা? যদিও সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন দেব নিজেই। নিজেই একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘হ্যালো মুম্বই’। আর এই ছবি দেখেই গুঞ্জন, টলিউডের পরে এবার মুম্বইতে পা জমাতে চলেছেন দেব? আগামিতে অভিনেতাকে দেখা যাবে, ‘খাদান’-এ। যেখানে অভিনেতাকে একেবারে অ্যাকশন মুডে দেখা যাবে। দিন কয়েক আগেই বিদেশ ভ্রমণ সেরে কলকাতায় ফিরেছেন অভিনেতা। আর কলকাতা দিন কয়েক থাকার পরেই মুম্বই উড়ে গেলেন অভিনেতা। তবে মুম্বইতে দেব কাজ করছেন ঠিকই, কিন্তু কোনও ছবিতে নয়।

সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবিটি শেয়ার করে নিয়েছেন, সেটি একটি বিজ্ঞাপনী সংস্থার শ্যুটিংয়ের। অভিনেতা একটি মেকআপ ভ্যানে নিজের টিমের সঙ্গে ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে। সম্ভবত অভিনেতা একটি পানীয় সংস্থার বিজ্ঞাপন শ্যুট করতেই মুম্বই গিয়েছেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করেছেন অভিনেতা। যদিও জীবনের প্রথম দিকটা মুম্বইতেই কাটিয়েছেন দেব। কিন্তু বাংলা থেকেই তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু।

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩