ঝাড়গ্রামে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সংবর্ধিত দলের পুরনো কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে তপসিয়াতে হল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সারা রাজ্যের পাশাপাশি জঙ্গলমহলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী(Bijaya Samalani) সভা। দলীয় কর্মী এবং প্রবীণ ব্যক্তিদের সম্মান প্রদান ও আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজয়া সম্মিলনীর আয়োজন করল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।

রবিবার ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক(MLA) ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল,জেলা নেতা লোকেশ কর, সত্যরঞ্জন বারিক, স্বপন পাত্র, জয়দ্বীপ হোতা শঙ্কর প্রসাদ দে প্রমুখ। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন বিস্তারের বার্তা দেন উপস্থিত থাকা নেতৃত্বরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু (Dulal Murmu)আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

পাশাপাশি বিজেপির মায়াজাল এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকার বার্তা দেন। ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী বিধানসভা ভোটে ব্লক থেকে বিপুল ভোটে জয়ী করার বার্তা দেন। এছাড়াও আগামী দিনে বুথ স্তরে দলীয় সংগঠন আরো মজবুত করতে দলীয় কর্মীদের একত্রিত ভাবে লড়াই করার বার্তা দেন প্রসঙ্গত,গত বিধানসভা ভোটে তৃণমূলের কাছে ধুয়ে-মুছে সাফ হয়ে যায় রাজ্যের বিরোধী দুই দল বিজেপি ও সিপিএম। তৃণমূলের বিপুল জয়ের পর কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী নেতারা। কিন্তু আদতে তাদের একের পর এক শক্ত ঘাঁটি দুমড়ে- মুচড়ে দেয় তৃণমূলের সৈনিকরা। এবার টার্গেট সামনের বিধানসভা ভোট। বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ বাড়িয়ে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা তৃণমূলের। ইতিমধ্যে জেলার চার বিধানসভায় মুছে গিয়েছে বিজেপি ও সিপিএম। আগত বিধানসভা নির্বাচনের আগে দলের সৈনিক এবং সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে বিপুল শক্তি অর্জন করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়