‘ডানা’র তীব্রতা কমিয়ে বাংলাকে বাঁচিয়েছে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত

দুই বিপরীত ঘূর্ণাবর্ত উপস্থিত না থাকলে বাংলার বুকে বেশ ভালই ক্ষতি চালাতে পারতো বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’। দাবি আবহাওয়াবিদদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ওড়িশার বুকে আছড়ে পড়ে বঙ্গোপসাগরে(Bay of Bengal) সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana)। সেই ঝড়ের ঝাপ্টা লাগে বাংলার বুকেও। তবে যে তুলনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বুকে সেই তুলনায় ক্ষয়ক্ষতির বহর অনেকটাই কম। এই ক্ষয়ক্ষতি কম হওয়ার পিছনে কাজ করছে, ‘ডানা’র কম গতি। আর সেই গতি কমানোর ক্ষেত্রে কার্যত অনুঘটক হয়ে কাজ করে গিয়েছে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত। এখন আবহাওয়াবিদদের(Meteorologists) দাবি, ওই দুই বিপরীত ঘূর্ণাবর্ত(Two Opposite Vortices) উপস্থিত না থাকলে বাংলার বুকে বেশ ভালই ক্ষতি চালাতে পারতো ওই ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে শুধু পূর্ব মেদিনীপুর বা দক্ষিণ ২৪ পরগনা জেলাই ক্ষতিগ্রস্থ হতো তাই নয়, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলাও ক্ষতিগ্রস্থ হতো। কার্যত ওই দুই বিপরীত ঘূর্ণাবর্ত বাংলাকে বাঁচিয়ে দিয়েছে।

আরও পড়ুন, সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙানো মামলায় CBI-কে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের

দেখা যাচ্ছে, ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার পর ‘ডানা’ বেশি দূর পর্যন্ত যেতে পারেনি। বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি সহ আরও কিছু বিষয় ঘূর্ণিঝড়ের তীব্রতা কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে। তারওপর ছিল বিপরীত ঘূর্ণাবর্তেরও প্রভাব। ডানা’র দুদিকে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত ক্রমাগত ডানা’র শক্তি ক্ষয় করিয়ে গিয়েছে। তীব্র মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে ‘ডানা’ ওড়িশা উপকূলে ভদ্রক জেলার ধামরা ও ভিতরকণিকা সংলগ্ন কোনও জায়গা গিয়ে স্থলভূমিতে ঢুকবে সেটা অনেক আগেই দিল্লির মৌসম ভবন জনিয়ে দিয়েছিল। সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছিলেন ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের তীব্রতা কমাতে অনুঘটক হয়ে উঠবে। বড় ক্ষতির হাত থেকে বাঁচবে ওড়িশা। সেই দুই হিসাবই মিলেছে। কিন্তু ডানা’র ল্যান্ডফলের সময় যে ২টি বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠবে সেই হিসাব তাঁদের কাছে ছিল না। পরে তাঁরা ঝড়ের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে জিনিসটি আবিষ্কার করেন।

আরও পড়ুন, একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের Semester 2’র পরীক্ষার সময়সূচিতে বদল, নোটিস সংসদের

‘ডানা’র তীব্রতা যতটা হবে বলা হয়েছিল ততটা হয়নি। ওড়িশা এবং সংলগ্ন এ রাজ্যের পূর্ব মেদিনীপুরের উপকূলে ঝোড়ো হাওয়া যতটা জোরালো হবে বলা হয়েছিল হয়নি সেটাও। এতে একদিকে ভালোই হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা কমেছে। পূর্ব মেদিনীপুর উপকূলে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছিল। কিন্তু সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ অতটা হয়নি। তা ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার ছিল। এই ঝোড়ো হাওয়ার গতিবেগ কমাতে অনুঘটক হয়ে উঠেছিল ২টি বিপরীত ঘূর্ণাবর্ত। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ডানা বেশি দূর না গিয়ে দুর্বল হয়ে পড়ে বলে আবহাওয়াবিদা মনে করছেন। কয়েকমাস আগে বঙ্গোপসাগরের একটি শক্তিশালী নিম্নচাপ ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢোকার পর মধ্য ও পশ্চিম ভারত হয়ে পাকিস্তান পর্যন্ত গিয়েছিল। সেই সঙ্গে ঝরিয়েছিল প্রচুর বৃষ্টি। ডানার ক্ষেত্রেও সেইরকম দেখা যেত যদি না থাকতো ওই দুই বিপরীত ঘূর্ণাবর্ত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার