কান্নায় রাতের ঘুম নষ্ট! রেগে কুড়োল দিয়ে ৫ বছরের ছেলেকে দু’টুকরো করল ‘ঘাতক’ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, মউ: পাঁচ বছরের শিশুপুত্রের কান্নায় ব্যাঘাত ঘটেছিল রাত্রি নিদ্রায়। আর তাতেই রেগে কাই হয়ে গিয়েছিলেন বাবা। সেই রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা কুড়োল দিয়েই শিশুপুত্রের গলায় বসিয়ে দিলেন এক ঘা। নিমিষেই আলাদা হয়ে গেল অবোধ শিশুর ধড়মুণ্ডু। সম্বিত ফিরে পেতেই নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন ঘাতক বাবা। যদিও বেঁচে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘাতক বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। হাড়হিম করা কাণ্ড ঘটেছে উত্তরপ্রদেশের মউ-য়ে।

সোমবার (২৮ অক্টোবর) মউয়ের ডেপুটি পুলিশ সুপার রাজ করণ জানিয়েছেন, ‘রবিবার রাতে মউ থানার দুয়ারি গ্রামের বাসিন্দা রাজকুমার নিষাদের পাঁচ বছরের শিশু পুত্র সত্যম লাগাতার কান্না করে চলেছিল। সেই কান্না না থামাতে পেরে রাগের বশেই কুড়ুল দিয়ে ছোট্ট শিশুপুত্রের গলায় আঘাত করেন রাজকুমার। এক আঘাতেই সত্যমের ধড়মুণ্ডু আলাদা হয়ে যায়। চরম অপরাধ করেছেন বুঝতে পেরে নিজেকে একটি ঘরে বন্দি করে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান রাজকুমার। গোলমালের শব্দ শুনে পড়শিরা ছুটে যান। দরজা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় রাজকুমারকে উদ্ধার করেন। পরে পুলিশের হাতে তুলে দেন।

মউয়ের ডেপুটি সুপার জানিয়েছেন, যে কুড়ুল দিয়ে শিশুপুত্রের ধড়মুণ্ডু আলাদা করেছিলেন রাজকুমার, তা উদ্ধার করা হয়েছে। শুধুই কী কান্না নাকি অন্য কোনও কারণে পাঁচ বছরের শিশুপুত্রকে খুন করেছেন তা জানার চেষ্টা চলছে।

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবার জরুরি, আর কোনগুলো আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়