সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একাধিক বার খুনের হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। এই আবহে খুনের হুমকি দায়ে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে তাঁকে নয়ডার সেক্টর ৩৯ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবক  হলেন মহম্মদ তৈয়ব। বর্তমানে তাঁকে জেল হেফাজতে রেখেছে পুলিশ।  পাশাপাশি মহম্মদ তৈয়বকে  ট্রানজিট রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি হুমকি দিয়ে মেসেজ আসে। সেখানে লেখা থাকে, যদি মুক্তিপণ না দেওয়া হয় তাহলে সলমন খান ও বিধায়ককে খুন করা হবে। এরপর জিশান সিদ্দিকির অফিসের একজন কর্মী পুলিশে কাছে গিয়ে দায়ের করে আসে অভিযোগ। এফআইয়ার দায়ের করা হয়। এরপরেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। আর তাতেই উঠে আসে মহম্মদ তৈয়বকের নাম। তাঁকে গ্রেফতার করে হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, এরআগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খান। শুধু তাই নয় চলতি বছর এপ্রিল মাসে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায় এই চক্রের সদস্যরা। তারপর থেকেই একের পর এক খুনের হুমকি পান বলিউড অভিনেতা। এই আবহে কিছুদিন আগেই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হন। যিনি  সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এরপরেই ফের খুনের হুমকি পান বলিউড অভিনেতা। আর সেই হুমকি কাণ্ডেই এবার গ্রেফতার হল ২০ বছরের যুবক।  

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?