মাজদিয়ার ডাকাতে কালীপুজো ১১৩ বছরে পদার্পণ করল, জেনে নিন তার ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি,মাজদিয়া: নদিয়ার মাজদিয়ায় ডাকাত দের কালী পুজো ,আজ সর্বজনীন কালী পুজো ।একটা সময় মাজদিয়ার ঘন জঙ্গলে ডাকাতদের কালী পুজোর প্রচলন ছিল ।যেটি এখন মাজদিয়া ডাকাতে কালীতলা(Dakate Kali Puja) নামে পরিচিত ।আনুমানিক ১১৩ বছরে পরল এই পুজো ।ভারত তখন পরাধীন ১৯১০ সাল নাগাদ ।বৃটিশ শাসনে সাধারন মানুষ অতিষ্ঠ।খাদ্যের অভাব চলছে চারিদিকে ।শিয়ালদহ থেকে ঢাকা মালবাহী ট্রেন মাজদিয়া হয়ে ঢাকা যেত ।এলাকার বেশ কয়েক জন যুবক ঠিক করলো মালবাহী ট্রেন লুট করে গরিবদেরকে বাঁচাতে হবে।

সেইমত এক দিন রাতে প্রচুর চাল ওই যুবকরা ডাকাতি করে লুট করে। বৃটিশ পুলিশ খোঁজা খুঁজি শুরু করে। ভয়ে ঐ যুবকরা ওই লুট করা জিনিস গভীর জঙ্গলে লুকিয়ে রাখে এবং মানত করে এই বিপদ কাটলে পরের অমাবস্যাতে কালী মায়ের পুজো দেবে ।বৃটিশ পুলিশ(British Police) থেকে বিপদ কাটলে ওই লুটের জিনিস রিবদের বিলিয়ে দেয় তারা ।সেই থেকে যেখানে লুটের জিনিস লুকিয়ে রেখে ছিল,সেই নিম গাছের নিচে কালী পুজো শুরু করে স্বদেশি ডাকাতরা । বেশ কয়েক বছর পর,কালক্রমে স্থানীয় জমিদার জমি দিলে প্রথমে বাঁশের  ছাপরাতে পুজো শুরু হয় ।

গ্রামবাসি ও ভক্তদের দানে ইটের বড়ো পুজো মন্ডপ তৈরি হয় পরবর্তীতে ।পুরনো সেই নিম গাছের নিচে রোজ ধূপ – প্রদীপ জ্বালান গ্রামের মহিলা পুরুষরা ।প্রতিমা থেকে পুজোর খরচ সবই ভক্তরাদের মানত করে ।আজ ডাকাতদের কালী পুজো মাজদিয়া ডাকাতে তলার সর্বজনীন কালীপুজোর স্বীকৃতি পেয়েছে।এই পূজোকে ঘিরে সাধারণ মানুষের ভক্তি ও উন্মাদনা থাকে যথেষ্ট। পুজো দেখতে এবং মায়ের দর্শন পেতে প্রচুর মানুষ ভিড় করেন অন্য জেলা থেকেও।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার