শান্তিতে গাইছিলেন, আচমকাই মঞ্চে উঠে উৎপাত মদ্যপের, এরপর কী ঘটালেন সোনু?

সেই কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনু যখন তাঁর গান 'ফির মিলেঙ্গে চলতে চলতে'-গানটি করছিলেন, তখন তাঁর গান শুনে মঞ্চের মধ্যে উঠে আসে এক মদ্যপ ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনু নিগমের গান শুনে মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে এলেন এক ব্যক্তি। এসেই সোনু নিগমকে জড়িয়ে ধরতে চাইলেন তিনি। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে মারধর করে মঞ্চ থেকে নামায়, কিন্তু এমন পরিস্থিতি তেও গান থামালেন না গায়ক। তবে কি করলেন? দেশের জনপ্রিয় গায়কদের মধ্যে একজন সোনু নিগম। মাঝে মধ্যেই বিতর্ক ওঠে গায়ককে নিয়ে। নব্বই দশক থেকে বলিউডে রাজত্ব করে চলেছেন সোনু নিগম। তাঁর কন্ঠে রয়েছে একাধিক আইকনিক গান।

বিশেষ করে, সুপারস্টার শাহরুখ খানের লিপে গান গেয়েছেন তিনি একাধিক। তাই দেশবাসীর কাছে খুব জনপ্রিয় একজন গায়ক সোনু নিগম। ফ্রি সময়ে নানা কনসার্টও করেন সোনু নিগম। সম্প্রতি এমনই একটি কনসার্টে ঘটে গেল অঘটন। কিন্তু ঠিক সেই মুহূর্তে গায়কের অঙ্গভঙ্গি দেখে চমকে গেলেন ভক্তরা। গত ২৭ অক্টোবর রাজস্থানের কোটাতে একটি কনসার্ট ছিল সোনু নিগমের। আর সেই কনসার্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনু যখন তাঁর গান ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’-গানটি করছিলেন, তখন তাঁর গান শুনে মঞ্চের মধ্যে উঠে আসে এক মদ্যপ ব্যক্তি। এবং গায়ককে তাড়া করে। লোকটি নিগমকে ধরার জন্যে মঞ্চের চারপাশে দৌড়াতে থাকে, যতক্ষণ না তিনি নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। কিন্তু সেই সময় লোকটির কাছ থেকে পালিয়ে যাওয়া এবং নিজেকে রক্ষা করার চেষ্টা করা সত্ত্বেও, সোনু নিগম গান চালিয়ে যান, এমনকী এমন পরিস্থিতিতেও তিনি গানের একটি নোটও মিস করেননি। একেই হয়তো বলে, ‘জাতশিল্পী’।

 

এরপর ওই ব্যক্তিকে আয়োজকরা মারধর করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। সেই ঘটনার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। সোনু নিগম এমনভাবে কনসার্ট চালিয়ে যায় যেন কিছুই হয়নি। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা গায়কের প্রশংসায় পঞ্চমুখ। সোনু ৯০ দশক থেকে তার গানের জন্য পরিচিত এবং তিনি ভারতের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী প্রাপক। এছাড়াও গায়ক হিন্দি এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তবে বাংলা, মারাঠি, তেলেগু, তামিল, ওড়িয়া, ভোজপুরি, গুজরাটি, মালায়লাম, নেপালি, টুলু, ছত্তিশগড়ী, মেইতেই এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান করেছেন।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক