পুজোর আগে কেউ কালী প্রতিমা বাড়িতে রাখেন না! জানুন সারদা মা ও রঘু ডাকাতের কাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই কালীপুজো। প্রত্যেক বছরের ন্যায় হুগলির সিঙ্গুরে অবস্থিত ডাকাতকালী মন্দিরও সেজে ওঠে। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে পুরনো ইতিহাস। এই কালী মন্দিরে নিয়ম করে নিত্য পুজো হয়। তবে কালী পুজোর সময়ে হয় বিশেষ পুজো। কালীপুজোর দিন মায়ের ভোগে থাকে লুচি ভোগ, পুজোর নৈবিদ্য হিসেবে দেওয়া হয় ফল।কালী পুজোর দিন চার প্রহরে চার বার পুজো ও পাঁঠা বলিও হয়।

তবে এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল পুজোর আগে কেউ কালী প্রতিমা বাড়িতে রাখেন না।মল্লিকপুর গ্রামে এই ডাকাতকালী মন্দির থাকার কারণে আশেপাশের জামিনবেরিয়া, পুরষোত্তমপুর ও মল্লিকপুর গ্রামে কোনও বাড়িতে কালীপুজো হয় না। এমনকী কারও বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না বা ক্যালেন্ডারে আঁকা থাকে না কালী মূর্তির ছবি। বছরে একবার কালীপুজোর দিন গ্রামের ‘শুদ্রদের’ আনা গঙ্গাজলে ঘটের জল পাল্টানো হয়। ঘটের জল পাল্টানোর সময় মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়। সেইসময় মহিলাদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ থাকে।

আজ থেকে প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর আগের কথা। লোকমুখে শোনা যায় এই মন্দিরের অতীত সম্পর্কে। কথিত আছে, একবার অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। সেই সময় কুখ্যাত রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ান।তবে আচমকা তাঁরা ভয়ে কেঁপে ওঠেন। তাঁরা দেখেন যে মা সারদা নয়,স্বয়ং মা কালী সামনে রয়েছে।তেমনই রক্ত চক্ষু ও হুবহু দেবী কালী।ডাকাতদের আর বুঝতে বাকি রইল না যে সারদা মা সাক্ষাৎ কালী। তখন ডাকাতরা নিজেদের ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চান। এদিকে বেলা তখন প্রায় সন্ধে। তাই সেই রাতে তাঁদের আস্তানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে দেয় ডাকাতরা।

আরও পড়ুন : কৃষ্ণ স্বয়ং কালী, জানেন কী সেই কৃষ্ণকালী রূপের রহস্য?

তখন নাকি মায়ের রক্ত চক্ষু দেখতে পান। মা কালীর মুখ দেখতে পান ডাকাতরা।ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চান ডাকাত দল। সন্ধে নামায় সেই রাতে ডাকাতদের আস্তানায় একরাত থাকার জন্য মা সারদাকে অনুরোধ জানান এবং থাকারও ব্যবস্থা করে দেন ডাকাতরা। মা সারদাকে ডাকাতরা খেতে দেন চালকড়াই ভাজা। এতে খুশি হয়েছিলেন সারদা দেবী। অতীতের সেই রেওয়াজ মেনেই আজও কালিপুজোর দিনে মায়ের প্রসাদ হিসাবে চালকড়াই ভাজা দেওয়া হয় এই মন্দিরে।

এই নিয়ে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক মদন মোহন কোলে জানান, ‘আগে ডাকাতরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করে। পরে বর্ধমানের রাজা মন্দির তৈরির জন্য জমি দান করেছিলেন। পরবর্তীতে স্বপ্নাদেশ পেয়ে সিঙ্গুর থানার চালকেবাটি গ্রামের মোড়লরা এই মূর্তি প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্য ভক্তদের পুজো শুরু হয়।’

আরও পড়ুন : রাতেই হয় পুজো থেকে বিসর্জন,এখানে সূর্যের মুখ দেখেন না মা কালী

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক