খাবার থেকেই বিষক্রিয়া !  বান্ধবগড় জঙ্গলে উদ্ধার ৭ হাতির দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার  রিজার্ভে (Bandhavgarh Tiger Reserve)  উদ্ধার হল ৭ টি হাতির (Elephants)  মৃতদেহ। আশঙ্কাজনক অবস্থায় তিনজন হাতির চিকিৎসা চলছে। ইতিমধ্যেই নিহত হাতির দেহ জব্বলপুরের স্কুল অফ ওয়াইল্ডলাইফ ফরেনসিক অ্যান্ড হেলথে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তবে কী করে হাতিদের মৃত্যু হয়েছে তা এখন জানা যায়নি।

বলা বাহুল্য, মঙ্গলবার রিজার্ভ এলাকায় নিয়মিত টহলদারির সময় চারটি বন্য (তিনটি মহিলা এবং একটি পুরুষ) হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । এরপরই উদ্ধার হয় একের পর এক হাতির মৃতদেহ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কৃষকদের  ফসলে  দেওয়া কীটনাশক স্প্রে থেকেই হাতিদের খাবারের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। আর তাতেই  প্রাণহানির ঘটনা ঘটছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল নন্দকিশোর কালে-সহ বন্যপ্রাণী বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। জোর কদমে চলছে হাতি মৃত্যুর ঘটনার তদন্ত।

আরও পড়ুনঃ দাউদাউ করে জ্বলছে ব্যাঙ্কোয়েট হল, পুড়ে মৃত্যু ইলেকট্রিশিয়ানের

মধ্যপ্রদেশের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বিজয় এন আম্বাডে বলেন, ‘  প্রথমে দু’টি হাতিকে মৃত অবস্থায় পাওয়া গেলেও পরে সেই সংখ্যা বেড়ে সাতে  গিয়ে দাঁড়িয়েছে।  ময়নাতদন্তে পাঠান হয়েছে হাতিদের মৃতদেহ। এলাকায় চিরুনি তল্লাশি চালান হচ্ছে। ‘ বলা বাহুল্য, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বান্ধবগড় এবং শাহদোল বনাঞ্চলে বাঘের মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ৪৩টি বাঘের মৃত্যু হয়েছে বলে খবর। এই আবহে বান্ধবগড় টাইগার রিজার্ভে মৃত্যু হচ্ছে একের পর এক হাতির।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই