পিঠে অস্ত্রোপচারের জন্যে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দর্শন

২১ অক্টোবর, দর্শন প্রথম তাঁর পিঠে ব্যথার বিষয়টি জানালে, তাঁকে কর্ণাটকের বেল্লারির বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরামর্শ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পিঠের অস্ত্রোপচারের জন্যে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপা। মাস কয়েক আগে নিজের বড় ভক্ত রেণুকাস্বামীকে হত্যার দায়ে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হন দর্শন। দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়াকে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করার কারণেই রেণুকাস্বামীকে পরিকল্পিত খুন করেন দর্শন। তাঁকে শক্তি জুগিয়েছিল আরও ১৭ জন, যাঁরা দর্শনের ভক্ত বলে দাবি করেছেন। তাঁরাও এখন জেলে, এছাড়াও দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়াকেও গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ জেলে ঘুমোতে পারছেন না দর্শন, স্বপ্নে রেণুকাস্বামী তাড়া করছে

তখন থেকেই জেলে রয়েছেন দর্শন। এদিকে দর্শনের জেলে থাকার একটি বিলাসবহুল ছবি নেটপাড়ায় ভাইরাল হলে দর্শনকে অন্য জেলে স্থানান্তর করা হয়েছে। এরপর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও ফল পাননি তিনি। অবশেষে বুধবার (৩০ অক্টোবর) গ্রেফতারের চার মাস পর কর্ণাটক হাইকোর্ট দর্শনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। তবে চিকিৎসার কারণে মাত্র ছয় সপ্তাহের জন্যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেতা। দর্শন মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেছিলেন, অবশেষে দর্শনের মেডিকেল রিপোর্ট দেখে আদালত তাকে স্বস্তি দিয়েছে। দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন অভিনেতা, তাই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। ২১ অক্টোবর, দর্শন প্রথম তাঁর পিঠে ব্যথার বিষয়টি জানালে, তাঁকে কর্ণাটকের বেল্লারির বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরামর্শ দেন। যদিও প্রথমে রেণুকাস্বামীর এই আবেদন প্রত্যাখ্যান করেছিল আদালত।

আরও পড়ুনঃ রেণুকাস্বামীর দেহ লোপাটের জন্য ৩০ লাখের সুপারি, স্বীকারোক্তি দর্শনের

অবশেষে অস্ত্রোপচারের জন্য দর্শন থুগুদীপাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। এদিকে দর্শন রেণুকাস্বামীকে নির্যাতনের কথা স্বীকার করেছে। ৩,৯৯১ পৃষ্ঠার চার্জশিট অনুসারে, দর্শন পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর কিছু ভক্তকে দিয়ে রেনুকাস্বামীকে অপহরণ করিয়েছিলেন। প্রথমে সে রেণুকাস্বামীকে একটি গাছের ডাল দিয়ে আঘাত করেছিল এবং তার মাথা, বুকে এবং ঘাড়ে লাথি মেরে তাঁকে হত্যা করেছিল। রেনুকাস্বামীর দোষ ছিল যে, সে দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়াকে অশ্লীল বার্তা পাঠিয়েছিলেন, যা দর্শনকে ক্ষুব্ধ করেছিল। দর্শন বিবাহিত সত্ত্বেও পবিত্রার সঙ্গে ১০ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন। গত ৪ জুন তিনি রেনুকাস্বামীকে হত্যা করেছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের