বারাসতের বাদুবাজারে তেলের কারখানায় আগুন, বেশ কয়েক জন দগ্ধ

বারাসত শহরের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় এদিন দুপুরে হুট করে আগুন লেগে যায় একটি তেলের কারখানায়। তার জেরেই একাধিক জন দগ্ধ হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর জন্য রীতিমত বিখ্যাত কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে থাকা উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সদর শহর বারাসত(Barasat)। এদিন রাত পোহালেই সেই কালীপুজো। অথচ এদিন দুপুরেই কিনা বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল সেই বারাসতেরই বুকে। শহরের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় এদিন দুপুরে হুট করে আগুন লেগে যায় একটি তেলের কারখানায়(Fire Broke Out in Oil Factory)। তার জেরে বেশ কয়েকজন গুরুতর ভাবে দগ্ধও(Several Workers Burnt) হয়েছেন। বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন, Fixed Deposit এখনই ভাঙানো যাবে না, সন্দীপকে বিপাকে ফেলে আদালতে জানাল CBI

যদিও কী ভাবে আগুন লাগল এবং ঠিক কত জন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। স্থানীয়দের সঙ্গে যৌথ ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে আচমকা আগুন লাগে ওই তেলের কারখানায়। প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা। খবর যায় দমকল বাহিনীর কাছে। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়।

আরও পড়ুন, নৈহাটির বড়মা এবার ১০১ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর গয়নায় সেজে উঠবেন

অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পান পথচলতি মানুষেরা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। আগুন নেভানোর কাজ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। একজনকে আগুনের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক জন কর্মী ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে তৎপরতার সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভিতরে বেশ কয়েক জন আটকে রয়েছেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়