মধ্যমগ্রামের বেসরকারি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১ শ্রমিকের মৃত্যু, অগ্নিদগ্ধ আরো ৩

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারাসত: দত্তপুকুর থানা এলাকার মধ্যমগ্রামের চণ্ডী গরি এলাকায় বন্ধ তেলের গুদামে চলছিল বেসরকারি রাসায়নিক কারখানা। সেখানেই বুধবার দুপুরে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তদন্তের পর দমকল ও পুলিশ সূত্রে এই খবর জানা গেছে। পুলিশ সূত্রে খবর,বয়লার বিস্ফোরণের পর আগুন লেগে যায় কারখানার বয়লার চেম্বারে ও পাশের গোডাউনে।

সেখানেই কর্তব্যরত অবস্থায় তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক জন শ্রমিকের। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক আরো দুই জন শ্রমিক। বুধবার দুপুর আড়াইটে নাগাদ মধ্যমগ্রাম থানার বাদু কাঞ্চন তলায় ঐ কারখানায় হঠাৎ আগুন লাগে। কারখানার আশেপাশে মানুষ এসে আহতদের উদ্ধার করে বারাসত হাসপাতালে(Barasat Hospital) নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম দমকল বাহিনীর কর্মীরা পাঁচটি ইঞ্জিন নিয়ে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। কিভাবে এই অগ্নিকাণ্ড এখনো তা সঠিক জানা যায়নি। তবে কালীপুজোর(Kalipuja) বিখ্যাত বারাসতে বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।বসতিপূর্ণ ওই এলাকায় কি করে এই বেআইনি রাসায়নিক কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ওই কারখানার মধ্যে আর কেউ আটকে আছে কিনা তা দেখতে তল্লাশি শুরু করেছে দমকল বিভাগ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের