সতীর মালাইচাকি পড়েছিল এখানে, কালীপুজোয় ঘুরে আসুন মেলাইচণ্ডী পীঠে

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পেরোলেই শুরু হবে কালীপুজো। রাতের ঘুঁটঘুঁটে অন্ধকারে মর্ত্যে নেমে আসবে স্বয়ং আদ্যাশক্তি। ভক্তের জীবনে অন্ধকার ঘোচাতে আসছে মা কালী। এইসময় ঘরে কি আর মন থাকে। মন ছুটে যায় মায়ের মন্দিরে। ঘুরতে যাবেন ভাবছেন ? তবে না হয় পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে একবার চাক্ষুষ দর্শন করে আসতে পারেন হাওড়ার আমতার মেলাইচণ্ডী থেকে।এই মন্দির হল ৫১ সতীপীঠের অন্যতম। মনে করা হয়, সতীর মালাইচাকি পড়েছিল মা মেলাইচণ্ডীর এই পীঠে।

মেলাইচণ্ডীর এই পীঠে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় নিয়ম মেনে।দুর্গা পুজো, কালীপুজোতে বিশেষ পুজো হয় এখানে। মায়ের জোর প্রস্তুতি শুরু হয় এই দীপান্বিতা কালীপুজোয়। মায়ের মন্দিরে একদিকে রয়েছে রঘুনাথের মন্দির। অপরদিকে দুর্গেশ্বর শিবের মন্দির। মেলাইচণ্ডীর সামনে রয়েছে ওলাইচণ্ডীর মন্দির। সিংহ দুয়ার আছে মন্দিরের প্রবেশে বিশাল আকার। স্থানীয়দের বিশ্বাস সতী দেহ রাখার পরে তাঁর দেহাংশের মালাইচাকি অসমের জয়ন্তী খাসিয়া পাহাড় থেকে নদীপথে চলে আসে দামোদরের তীরে। আর সেই তীরের নাম আমতা।

মায়ের দেহাংশ পরে রয়েছে নদীর তীরে। এমতাবস্থায় দেবীর স্বপ্নাদেশ পান সাধক জটাধারী চক্রবর্তী। এমন আদেশ পেয়ে তিনি আর থেমে থাকেননি। নদী পথে তিনি আমতার দামোদরের পশ্চিম পাড়ে চলে যান। খরস্রোতা দামোদর। সেই নদী পেরিয়ে গিয়ে তিনি দেখেন যে একটি পাথরের খন্ড পড়ে রয়েছে। কিন্তু তিনি কি করবেন বুঝতে পারেন নি। তাই প্রতিদিন গিয়ে নদীর পাড়ে দেবীর পুজো করতে থাকেন। কিন্তু সেই উত্তাল নদী পার হওয়া প্রতিদিন সম্ভব ছিল না। কথিত রয়েছে কুমিরের পিঠে চড়ে প্রতিদিন জটাধারী চক্রবর্তী নদী পেরতেন।

আরও পড়ুন : জানেন কী বিদ্যাসুন্দর কালী বাড়ির হাড় হিম করা ঘটনা,কেন বন্ধ হয়েছিল নরবলি ?

একদিন আবার দেবীর স্বপ্নাদেশ পান, তিনি নিজের পূজার স্থানে মাকে নিয়ে আসেন। মন্দির বিরাজ করছে আজ সেখানেই। মা সাড়া দেন ভক্তের ডাকে। বিশ্বাস রয়েছে ভক্তদের যে, কঠিন রোগ থেকে মায়ের কৃপায় মুক্তি মেলে। কোন ভক্তকে খালি হাতে ফেরান না দেবী।

তবে এখানে আগে কোনও মন্দির ছিল না। ছাউনিতে হত পুজো। জনশ্রুতি রয়েছে যে,দামোদর নদীপথে কলকাতার এক ব্যবসায়ী লবনের ব্যবসা করতে যাচ্ছিলেন। আমতার কাছে জাহাজ ডুবি হয়েছিল। একদিন তিনি মেলাই চণ্ডী মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। এরপর তিনিই মা বর্তমানের ওই মন্দির তৈরি করে দেন।

আরও পড়ুন : পুজোর আগে কেউ কালী প্রতিমা বাড়িতে রাখেন না! জানুন সারদা মা ও রঘু ডাকাতের কাহিনী

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়