নেতানিয়াহুকে কে মারবে ঘোষণা করে দিলেন হিজবুল্লাহ প্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাঈম কাশেম। দায়িত্ব নেওয়ার পর প্রথম জনসম্মুখে বক্তব্য রাখলেন নাঈম কাসেম। সরাসরি হুমকি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে হিজবুল্লাহর নয়া প্রধান জানান, বক্তৃতাকালে একজন ইজরায়েলিই একদিন নেতানিয়াহুকে হত্যা করবে।

একইসঙ্গে চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলে জানিয়েছেন নাঈম কাসেম। স্থানীয় সময় বুধবার ৩০(অক্টোবর)নিজের প্রথম টেলিভিশন ভাষণে কাসেম নেতানিয়াহুর উদ্দেশ্যে জানান, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং আমাদের প্রতিরোধ আরও শক্তিশালী হবে’। 

নাঈম কাসেম আরও জানান, ‘আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে পেরেছিলাম। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত আর সে বাঁচবে না।একজন ইজরায়েলি তাকে হত্যা করবে, সম্ভবত তাঁর বক্তৃতার সময়।আমাদের কূটনৈতিক যোগাযোগ বলে দিচ্ছে নেতানিয়াহু এখন খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি’।

মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। একদিকে গাজা অন্যদিকে লেবানন ও ইরানকে ঘিরে ইজরায়েলের দ্বন্দ্ব ক্রমশ জটিল হচ্ছে। এমতাবস্থায় নিজের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছেন না নেতানিয়াহু। এর আগে হিজবুল্লাহর নয়া প্রধানকে সরাসরি হুমকি দিয়েছিল ইজরায়েল। জানিয়েছিল, নাঈম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন বাঁচবেন না। খুব শীঘ্রই তাঁকে খতম করবে ইজরায়েল।

গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। কিন্তু ওই হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না।

এদিকে ইজরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে,গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে পড়েছে নেতানিয়াহু। তাই ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান তিনি। বিয়েতে কোন ঝুঁকি নেবেন না নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের ডঙ্কা, ছেলের বিয়ে পিছোতে চান নেতানিয়াহু

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের