আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদ্ধার হল নিখোঁজ মহিলার ৬ টুকরো দেহ, রোমহর্ষক ঘটনা যোধপুরে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এই দুনিয়ায় কে আপন কে পর তা বোঝা বড়ই মুশকিল। রাজস্থানের(Rajasthan) যোধপুরে(Jodhpur Incident) ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা(Murder Case) নয়া উদাহরণ তুলে ধরল আবারও। গত দুদিন ধরেই নিখোঁজ(Missing) ছিলেন রাজস্থানের যোধপুরের ৫০ বছর বয়সী এক মহিলা। দুদিন পর মহিলার টুকরো টুকরো করে কাটা মৃতদেহের অংশ উদ্ধার(Chopped Deadbody Rescued) করা হয় তাঁরই এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে। পুলিশ জানিয়েছেন, মধ্যবয়স্কা মৃতার নাম অনিতা চৌধুরী। তাঁর মৃত্যুর পিছনে এক পুরনো পারিবারিক বন্ধুর হাত রয়েছে। সেই বন্ধুই অনিতার এহেন পরিণতির কারণ।

আরও পড়ুনঃ পড়ুয়াদের মোবাইল কেনার টাকা পড়ল অন্য অ্যাকাউন্টে, তদন্তে চণ্ডীপুর পুলিশ

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা যোধপুরের বুকে একটি বিউটি পার্লার চালাতেন। গত ২৭শে অক্টোবর দুপুর আড়াইটে নাগাদ পার্লার বন্ধ করে বেরিয়ে যান তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় এরপর আর বাড়ি ফেরেননি অনিতা। সারাদিন ধরে খোঁজ চালিয়েও অনিতার সন্ধান মেলেনি। এর পরের দিন তাঁর স্বামী মনমোহন চৌধুরী পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামেন স্থানীয় পুলিশ।

নিঁখোজ অনিতার মোবাইল লোকেশন ট্র্যাক করার পর জানা যায় তাঁর পুরনো বন্ধু গুল মহম্মদের বাড়িতেই রয়েছেন অনিতা। গুল মহম্মদকে ‘ভাই’ বলে সম্বোধন করতেন অনিতা, ফলে তাঁর বাড়ি যাওয়াও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কাউকে না জানিয়ে এভাবে তিনি নিঁখোজ হয়ে গেলেন কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ হানা দেয় গুল মহম্মদের বাড়িতে। সেখানে পৌঁছনোর পর এক হাম হিড় করা দৃশ্যের সাক্ষী হন পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ মুহুরত ট্রেডিংয়ে এই ১২টি স্টক কিনলে চরম লাভের মুখ দেখবেন

বাড়িতে পৌঁছে পুলিশ জানতে পারে গুল মহম্মদ পলাতক। এরপর তাঁর স্ত্রীকে জেরা করে পুলিশ জানতে পারে বাড়ির পিছনে অনিতাকে মেরে ফেলার পর সেখানেই তাঁর দেহ পুঁতে রেখেছে গুল মহম্মদ। এরপর মাটি খুঁড়ে উদ্ধার করা হয় অনিতার ছয় টুকরো মৃতদেহের অংশ। ওই টুকরো টুকরো দেহাবশেষ ইতিমধ্যেই AIIMS হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিঁখোজ গুল মহম্মদকে‌ ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। তদন্তের স্বার্থে গুল মহম্মদের স্ত্রীকে আরও জেরা করা হবে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এহেন নৃশংস ঘটনা কেন ঘটল তার সমাধান খুঁজতে ব্যস্ত পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ