দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BAN vs SA:শুরুতেই ধাক্কা, ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅন পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়দিনের শেষে  ৪ উইকেটে মাত্র ৩৮ রান করে খেলা শেষ করেছিল স্বাগতিকরা।  তাতেই আশঙ্কা করা হয়েছিল ফলোঅন পড়ার। আর এবার সেই আশঙ্কাই হল সত্যি।  ১৫৯ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তদের ফলো-অন করাল প্রোটিয়ারা।   ৪১৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। প্রথমেই ১০ রান করে আউট হয়ে যান নাজুমল হোসেন। মেহেদী হাসান মিরাজ ১ রান করেন। এছাড়া রানের খাতাই খুলতে পারেনি মুশফিকুর রহিম ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। বলা  বাহুল্য, এদিন ৪৬ থেকে ৪৮ রানের মধ্যে বাংলাদেশের চারজন ব্যাটার আউট হন।

তবে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে পালটা লড়াই শুরু করে মোমিনুল হক। দুই ব্যাটার জুটি একসঙ্গে রান করে ১০৩। তবে দলীয় ১৫১ রানে ১১২ বলে ৮২ রান আউট হন মুমিনুল। তাতেই রানের মুখ দেখছিল স্বাগতিকরা। কিন্তু মুমিনুল মাঠ ছাড়ার পড়েই আউট হয়ে যায় তাইজুল। এরপরেই প্রথম ইনিংসে ১৫৯ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। অন্যদিকে চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তাঁরা ৬ উইকেটে ৫৭৫ রান তোলে। আর তাতেই ৪১৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শুধু তাই নয় নাজমুল হোসেন শান্তদের ফলো-অন দিল দক্ষিণ আফ্রিকা ।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ