মা সেজেছেন দশ হাত-পায়ে, বসিরহাটেই এবার উজ্জয়ণের মহাকালেশ্বর মন্দির

'যারা উত্তরপ্রদেশে উজ্জয়নী যেতে পারছেন না বা পারবেন না সেসব দর্শনার্থীদের জন্য আমরা এই প্রতিমা তৈরি করেছি। পাশাপাশি সবুজ আইনের মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়নের রুখে দেওয়ার বার্তা দিচ্ছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উজ্জয়ণের মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার অপেক্ষা ঘুচল। বসিরহাট মানুষদের বাড়ির কাছেই মহাকালেশ্বর ধরা দিলেন। কি করে? শুরু হয়ে গিয়েছে আলোর উৎসব। বাঙালিদের কাছে দীপাবলি অর্থাৎ কালী পুজো। রাজ্যজুড়ে কালী উৎসব পালিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। আর পশ্চিমবঙ্গে দুর্গা পুজো যেমন কলকাতায় বিখ্যাত, তেমনি কালী পুজো বিখ্যাত উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি এবং বারাসতে। শুধু তাই নয়, বারাসতের আশেপাশের বসিরহাট, বনগাঁ ইত্যাদি জায়গাগুলিতেও কালী পুজো হয়। বিশেষ করে বারাসত, বসিরহাটে থিমের পুজো জনপ্রিয়। আর নৈহাটির বড় মা দর্শন করতে রাজ্যের কোণে কোণে থেকে এদিন দর্শনার্থীরা উপস্থিত হন। যদিও সারা বছর ধরেই এ মন্দিরে পুজো দিতে দর্শনার্থীদের ভিড় জমে।

এবার উজ্জয়নীর মহাকালেশ্বরী মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে বসিরহাটের সবুজ আয়নের ম্যান গ্রুপের চারা নবায়ন সংঘ পুজোর মণ্ডপ। তাঁদের পুজো এবার ৬৫ বছরে পূর্ণ হল। চমক এখানেই শেষ নয়, মণ্ডপের পাশাপাশি এই পুজোর কালীমাতাকে সাজিয়ে তোলা হয়েছে অন্য রূপে। চার হাতে নয়, মা সেজেছেন দশ হাত এবং দশটা পায়ে। রণচন্ডীমাকে রামকৃষ্ণ খাইয়ে দিচ্ছে সেই মূর্তির আদলে তৈরি হয়েছে এই মা। আজ এই পুজোর উদ্বোধন করলেন শিকরাকুলি গ্রামের রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গত নন্দজী মহারাজ এবং বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র রায় চৌধুরী ও সুবীর সরকার। সঙ্গে হাজার দ্বীপ জ্বালিয়ে মায়ের আরতি করলেন তাঁরা। পাশাপাশি ফুল বেলপাতা দিয়ে মাকে নৈবেদ্য দিলেন। ঢাক ঢোল ঘণ্টার মধ্যে দিয়ে মহাকালেশ্বরের মন্দিরের মহাকাল কালী মাতাকে পুষ্প দীপ দিয়ে শ্রদ্ধার্ঘ্য় দিলেন সম্পাদক অসময় ভট্টাচার্য ও সজল মজুমদার।

পুজো প্রসঙ্গে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ‘যারা উত্তরপ্রদেশে উজ্জয়নী যেতে পারছেন না বা পারবেন না সেসব দর্শনার্থীদের জন্য আমরা এই প্রতিমা তৈরি করেছি। পাশাপাশি সবুজ আইনের মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়নের রুখে দেওয়ার বার্তা দিচ্ছি। একদিকে যেভাবে গাছ নিধন চলছে। সেইটার প্রতিহত করার জন্য গাছ দিয়ে সচেতনদার বার্তা দিচ্ছি। অন্যদিকে গাছ লাগান, প্রাণ বাঁচান মূল মন্ত্র নিয়ে আমরা এবারে শ্যামা মায়ের পুজোয় ব্রতী হয়েছি।’ ইতিমধ্যেই বসিরহাটে মহাকালেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই কালীপূজায় দর্শনার্থীরা ভিড় উপচে পড়ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের