রাতের অন্ধকারে কাপড়ে মুখ ঢেকে মহিলাদের একা পেলে তাদের নিশানা করছে ছদ্মবেশী দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:দীপাবলীর রাতে অজ্ঞাত পরিচয় এক আততায়ী এক মহিলাকে মুখ বেঁধে জঙ্গলে নিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে।বাঁধা দিলে ধারালো অস্ত্রের কোপ দেয় গৃহবধূকে।ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে(Shantipur)।দীপাবলীর রাতে অজ্ঞাত পরিচয় এক আততায়ীর দুষ্কৃতীর দৌরাত্ম্য। নদিয়ার শান্তিপুরের হিজুলি এলাকায় একজন লম্বা চওড়া ব্যক্তি মুখে কাপড় বাঁধা রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে এবং মহিলাদের শ্লীলতাহানির করার চেষ্টা করলে এক মহিলা বাধা দিতে গেলে তার হাতে ধারালো অস্ত্রের কোপ মারে ওই দুষ্কৃতী। ঘটনায় রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে(Shantipur Hospital) নিয়ে আসা হয় ওই গৃহবধূকে। রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

গৃহবধুর অভিযোগ বৃহস্পতিবার রাতে তিনি এবং তার স্বামী একসঙ্গে পোল্টির ফার্মে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই পোল্টির ফার্মের আলো নিভিয়ে দেয় ওই আততায়ী। এরপর তার স্বামী কেন আলো নিভে গেল তার জন্য টর্চ নিয়ে দেখতে গেলে ওই মহিলাকে পেছনদিক থেকে জড়িয়ে ধরে, মুখ চেপে জঙ্গলে টেনে নিয়ে যায় শ্লীলতাহানি করার উদ্দেশ্যে।ঘটনায় ওই মহিলা আততায়ীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং লাথি মারলে আততায়ি পড়ে যায় তারপরেই পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে কোপ মারে। ঘটনায় ওই মহিলা গুরুতর আহত হন এবং তার হাতে পাঁচটি সেলাই পড়ে।পরবর্তীতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই আততায়ী। যদিও শুধু একজন মহিলা নন এলাকার আরও একটি পরিবারে এক মহিলা বাড়িতে একা থাকলে তার বাড়ির সামনে পায়চারি করতে থাকে ওই আততায়ী এবং ওই মহিলার বন্ধ দরজায় কড়া নাড়তে শুরু করে। মহিলা একা থাকার কারণে দরজা খোলেননি।

কিন্তু দরজার নিচ দিয়ে একজনের ছায়া দেখতে পান। এরপর তার স্বামীকে ফোন করে জানান কেউ একজন বাড়িতে ঢুকে কড়া নাড়ছে।এরপর তার স্বামী বাড়িতে আসার পরই দেখতে পান ওই মুখ বাঁধা আততায়ী তার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর তিনি ধাওয়া করলে ওই আততায়ী এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনায় নদিয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকার মানুষজন বর্তমানে যথেষ্টই আতঙ্কিত নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িতে একা থাকা মহিলারা ঘটনার পরেই দুই পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। যদিও এলাকাবাসীর দাবি কিছুটা হল আন্দাজ করা গেছে। কে ওই আততায়ী। তবে অভিযোগ পত্রের নাম না লিখলেও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ওই ব্যক্তির নাম তারা জানিয়েছেন বলেই পুলিশ সূত্রে খবর। যদিও ঘটনার লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ওই আততায়ীকে খুঁজতে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার (Shantipur P.S.)পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের