কালিয়াচকে ক্রীড়া সামগ্রীর বহুতল ব্যবসা কেন্দ্রে ভয়াবহ আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালিয়াচক: মালদহের কালিয়াচকে আগুন। বহুতল ব্যবসা কেন্দ্রে আগুন। কালিয়াচকের গোসাই কলোনি এলাকার ঘটনা। একটি ক্রীড়া সামগ্রী ব্যবসা(Sports Center) কেন্দ্রে আগুন লাগে। দোতলা থেকে প্রথমে ধোঁয়া চোখে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। পরে এলাকায় পৌঁছে আগুন মোকাবিলার চেষ্টা শুরু করেছে দমকল। কিভাবে আগুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মহলে।

অন্যদিকে, হাওড়া জেলার উলুবেড়িয়াতে(Ulaberia) শুক্রবার সন্ধ্যের পর ঘটে গেল অঘটন। আনন্দ করে বাড়ির মধ্যে ছোটরা কালীপুজোর পরদিন বাজি ফাটাচ্ছিল। হঠাৎ একটি বাজি অসাবধানতায় ফেটে গিয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে। ওই আগুনে অগ্নি দগ্ধ হয়ে দুই শিশু সহ এক নাবালিকার মৃত্যু হয়। দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। সেই আগুন ওই বাড়ি লাগোয়া একটি দোকান ঘরেও ছড়িয়ে যায়। ফলে দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। দমকল বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে ইঞ্জিন নিয়ে আসার আগেই চোখের নিমিষে এই ভয়ংকর অগ্নিকাণ্ড ও ঝলসে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশও। অগ্নিদগ্ধ স্থল থেকে দুই শিশু এবং এক নাবালিকার ঝলসানো দেহ দমকল বিভাগ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।

বাড়িটি তদন্তের স্বার্থে দমকল বিভাগ ও পুলিশ আপাতত সিল করে দিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন সাহায্যের জন্য এগিয়ে আসার আগেই চোখের পলকে ভয়ংকর অভিনীত ওটা বাড়ি এবং পাশের দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকায় বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাজি পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত তিন।জানা গিয়েছে আজ সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ির ভিতরে ফুলঝুড়ি পোড়ানোর সময় বাজির আগুন লেগে যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই নাবালক ও এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলুবেড়িয়া পুরসভার(Ulaberia Municipality) ২৭ নং ওয়ার্ডের বানীতলায়। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের