Loading live market data...
Loading active stocks...
Connecting...

ধরা দিচ্ছে না বাঘ! আতঙ্ক কুলতলিতে

বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের বাসিন্দারা। গত শুক্রবার থেকেই কুলতলিতে বাঘের সন্ধান মেলায় আতঙ্কে গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের বাসিন্দারা। গত শুক্রবার থেকেই কুলতলিতে বাঘের সন্ধান মেলায় আতঙ্কে গ্রামবাসীরা। শুক্রবার রাত থেকেই কুলতলির ৫ নম্বর গরাণকাঠি এলাকার লোকালয়ে আচমকাই ঢুকে পড়ে বাঘ। যাকে ধরতে ছাগল দিয়ে ফাঁদ পাতা হলেও ধরা পড়েনি বাঘ। এর মাঝেই বড়দিনের দিন সুন্দরবনে ঢল নেমেছে পর্যটকদের। তাতে গা ভাসিয়েছে আমজনতা। এর মাঝেই বাঘের হানায় বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। নদীর পাড় গুলিকে ঘিরে দেওয়া হচ্ছে জাল দিয়ে। এর মাঝেই শনিবার ফের পিয়ালী নদীর পাশে বাঘের পায়ের ছাপ দেখা যায়। সেই ছাপ ধরে এগোতে গেলেই গর্জনের শব্দ শোনা যায়। তাতে আরও আতঙ্ক বাড়ে বনকর্মীদের। এই মুহূর্তে বনকর্মীরা ও সিভিক পুলিশেরা ওই এলাকায় হাজির হয়েছে। চলছে বাঘের সন্ধান। বনদফতরের পক্ষ থেকে ডোঙাজোড়া-কেল্লা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

বনকর্মীদের অনুমান পিয়ালী নদী টপকে যে কোনও মুহূর্তে বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারে। তাই বাড়তি সতর্কতা বজায় রয়েছে। বৃহস্পতিবার থেকেই বাঘের আতঙ্ক শুরু হয় সুন্দরবনে। প্রথম কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায় মাতলা নদীর চরে দেখা যায় বাঘের টাটকা পায়ের ছাপ। সেদিন সকালেই ফের দুই মহিলা মৎস্যজীবী নদীতে কাঁকড়া ধরতে গিয়েই বাঘ দেখতে পান বলে দাবি করেন। তারপরেই শুরু হয় বাঘের সন্ধান। যা শনিবারেও হাতের নাগালে আসেনি বনকর্মীদের।

বন দফতরের তরফে ঘনঘন সতর্ক করা হচ্ছে এলাকাবাসীদের। লোহার খাঁচা ও ঘুম পাড়ানি বন্দুক নিয়ে তৈরি বন কর্মীরা।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের