প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ বাদে হারল ম্যান সিটি, ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জমে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগ। শনিবার জোড়া অঘটনের সাক্ষী থাকলেন দর্শকরা। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারল আর্সেনাল। অঘটন ঘটল ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ ম্যাচেও। অনামী বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গেলেন আর্লিং হল্যান্ডরা। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ভাঙল। ম্যান সিটি হারলেও ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ১৪ বার মুখোমুখি সাক্ষাতে কখনও ম্যান সিটিকে হারাতে পারেনি বোর্নমাউথ। কিন্তু এদিন ভাইটালিটি স্টেডিয়ামে গত চারবারের ইপিএল চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে শুরু থেকেই হার না মনোভাব নিয়ে খেলতে দেখা যায় আন্দোনি আইরেলার শিষ্যরা। দর্শকদের বিস্মিত করে দিয়ে ম্যাচের ৯ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন অ্যান্তোনি সিমেন। প্রথমার্ধে চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্লিং হল্যান্ডরা গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান।  ম্যাচের ৬৪ মিনিটে বোর্নমাউথকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন। ২-০ গোলে পিছিয়ে পড়ে খানিকটা চাপে পড়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। ৮২ মিনিটে ইয়োস্কো গাভার্দিওল বোর্নমাউথের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচে আর সমতা আনতে পারেনি পেপ গুয়ার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করতে দেখা যায় ম্যান সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে।

ম্যান সিটি হারলেও এদিন লিগে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। যদিও ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই পিছিয়ে যায় লিভারপুল। ১৪ মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুলও বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে সালাহরা। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো। তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক