ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা পালনে সুন্দরবনের মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করলেন  সুন্দরবনের উপকূল এলাকার গৃহবধূরা। রবিবার সাতসকালে‌ই নামখানার হরিপুর গ্রামের সুন্দরিকা নদীর পাড়ে ম্যানগ্রোভকে তাঁরা  চন্দনের ফোঁটা দিলেন। শুধু গৃহবধূরাই নয় ভাইফোঁটা দিতে এগিয়ে এলেন সুন্দরবনের বোনেরাও।

একদিকে যখন আজকের  দিনে  প্রতিটা বোন তার ভাইকে ফোঁটা দিয়ে জোমের দুয়ারে পড়লো কাঁটা বলে মঙ্গল কামনা করে। একে অপরের ভালোবাসার ভিত শক্ত করেছে আজকের দিনটায়। আর এই শুভদিনেই সুন্দরবনে দেখা গেল এক অন্য চিত্র। এদিন ভাইফোঁটা দেওয়ার পর গ্রামবাসীরা জানান, ‘ কিছুদিন আগে আমরা বড় মাপের প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিলাম। ঘূর্ণিঝড়ের সময় একমাত্র ম্যানগ্রোভই আমাদেরকে রক্ষা করেছে। তাই ভাইফোঁটা উপলক্ষে ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতেই এই ফোঁটার আয়োজন করা হয়েছে।‘ 

এদিন সকালে শাঁক বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ভাইফোঁটা দেন  গ্রামের মহিলারা। তাদের সকলের হাতেই ছিল প্রদীপ, দুর্বা, চন্দন এবং সিঁদুর। শুধু তাই নয় ভাইফোঁটা দিয়ে স্বরচিত কবিতা পড়ে আবৃত্তি করেন গ্রামবাসীরা। বলা বাহুল্য, আজ বাঙালির প্রতিটা ঘরে ঘরে ভাই ফোঁটার আনন্দে মেতেছেন গোটা রাজ্যবাসী। আর এদিনেতেই প্রতিবারের মত  এক অভিনব বার্তা দিলেন সুন্দরবনের বাসিন্দা।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর