ঋষভের লড়াই ব্যর্থ, ঘরের মাঠে কিউইদের কাছে লজ্জার হার রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  ভারত- নিউজিল্যান্ড টেস্ট সিরিজে পরাজয় রোহিতদের । শেষবার ২৪ বছর আগে ঘরের মাঠে টেস্ট হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর এবার  ঘরের মাঠে কিউইদের কাছে লজ্জার হার হল   ভারতের।  মানরক্ষা করতে পারলেন না ঋষভ পন্থ।   ১২১ রানেই শেষ হয়ে গেল রোহিতদের ইনিংস।

এদিন দিনের শুরুতেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।  কিউইদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে রোহিতরা। রান করতে  ভারতের ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ল। একের পর এক বলে আউট হতে থাকে ভারতীয় ব্যাটাররা।  এদিন রোহিত  ১১ রানে, যশস্বী জয়সওয়াল ৫, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ ১ রান করে  আউট হয়ে যান ।

তবে মাঠের মধ্যে আশা জুগিয়েছিলেন ঋষভ পন্থ এবং জাদেজা।  পাল্টা আক্রমণ করে হাফ সেঞ্চুরি করেন ঋষভ। তবে ৬৪ রানে তিনি আউট হতেই  বাকিরাও এলেন আর গেলেন। রবিচন্দ্রন অশ্বিন ৮   রানে,  আকাশ দীপ (০) , ওয়াশিংটনেরা ১২ রান করে  পর পর আউট হয়ে গেলেন। আর তাতেই দেশের মাটিতে মুখ থুপড়ে পড়ে ভারতীয় ক্রিকেটাররা। শুধু তাই নয় রবিবার মুম্বইয়ে তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে পরাজয় হতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫-এর একেবারে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ