কালীপুজোর ভাসানে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে বনগাঁয় গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ:কালী পুজোর ভাসানে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি । পুলিশ সূত্রে খবর,কালী পূজার ভাসানে গিয়ে মহিলাকে কটুক্তি সহ শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে তৃণমূল ছাত্রনেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নীলদর্পণ ব্লকের চাঁদা এলাকায়। অভিযোগকারী মহিলার দাবি, চাঁদা এলাকায় কালী পূজার ভাসানে যান ওই মহিলা।

সে সময় তৃণমূল বনগাঁ(Banga) জেলার নীলদর্পণ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি লালটু বালা সহ বেশ কয়েকজন মিলে তাকে উত্যক্ত করে বলে অভিযোগ। সে সময় মহিলার হাত ধরে টানাটানি করা হয় বলে জানান অভিযোগকারীনি। এরপর রাতেই বনগাঁ থানাতে লালটু বালা সহ মোট পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে রাতেই ছাত্রনেতা লালটু বালা, মনোজ বালা ও সুজয় বালা কে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তদের বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিবাদে বনগাঁ – বাগদা সড়ক(Banga – Bagda Road) অবরোধ করেন গ্রামের মহিলারা। তাদের দাবি অভিযোগকারীনি মহিলা মিথ্যা অভিযোগ করছে। নিরীহ ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। পাশাপাশি অভিযুক্তদের মুক্তিরও দাবি করেন তারা। পরে বনগাঁ থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে।এ বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল ঘটনার নিন্দা করে বলেন ধর্ষণ, শ্লীলতাহানি বেড়েই চলেছে। এর হাত থেকে রাজ্যবাসীর মুক্তির জন্য বিজেপি লড়াই করছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের