কাতালান ডার্বিতে এস্পানিওলকে উড়িয়ে দিল বার্সালোনা

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা রবিবার কাতালান ডার্বিতে এস্পানিয়োলকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর পুরো কৃত্তিত্ব গিয়ে পড়েছে হান্সি ফ্লিকের উপর। তাঁর ছোঁয়ায় যেন একের পর এক কঠিন পরিক্ষায় উতরে যাচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন একের পর এক গোলে তাদের পরাস্ত করে চলেছে দলটি। এবার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকেও দেখিয়ে দিল বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনা লা লিগায় তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে। এই হিসেবে দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। দানি ওলমোর প্রথমার্ধের দুই গোল এবং রাফিনিয়ার আরেকটি গোলের সুবাদে এই জয় বার্সেলোনার স্থানীয় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা ২৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুন্ন রাখল। এর ফলে লিগে ১২ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে মোট ৪০ বার বল পাঠাল কাতালান জায়ান্টরা। এই সময়ে মাত্র ১১টি গোল হজম করেছে তাঁরা। এদিন দানি অলমোর জোড়া গোলের পাশাপাশি বার্সেলোনার অপর গোলটি করেন রাফিনিয়া। আর অফসাইডের কারণে বারবার হতাশ হওয়া এস্পানিওলের একমাত্র গোলটি আসে হাভির পা থেকে। ম্যাচের দ্বাদশ মিনিটেই দানি ওলমোর গোলে আজ এগিয়ে যায় বার্সেলোনা।

২৪তম মিনিটে কাসাদো-রাফিনিয়া যুগলবন্দীতে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে অসাধারণ এক লং পাসে এস্পানিওলের বক্সের মধ্যে বল পাঠিয়ে দেন কাসাদো, ছুটে গিয়ে পায়ের ছোঁয়ায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন রাফিনিয়া। এই গোলে লা লিগা ১২ ম্যাচে ৭ গোল করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, চলতি মৌসুমে লিগে যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড।

আগামী রবিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে বুধবার রেড স্টার বেলগ্রেদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাবে দলটি।

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…