Loading live market data...
Loading active stocks...
Connecting...

ধেয়ে আসছে অশান্তির ঝড়…..জানুন কী করলে ভাল থাকবেন

Share:

মকর রাশি :

আজ দিনটা কেমন কাটবে : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন। আর্থিক দিক ভাল যাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। কাছের কারোর থেকে আঘাত পেতে পারেন। পরিবার থেকে চাপ বাড়তে পারে। তর্ক করবেন না। কথা কাটাকাটির সৃষ্টির সম্ভাবনা আছে।

কি করলে ভাল থাকবেন : প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম, না পেলে সাদা শাপলা ফুল একটা যে কোনও প্রতিষ্ঠিত শিবমন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। এই কাজটা করলে সংসার ও ব্যক্তিগত জীবনে উন্নতি হবে।

কোন রংয়ের পোশাক পরবেন : একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। অধিকাংশ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়।

কুম্ভ রাশি :

আজ দিনটা কেমন কাটবে : আজকের দিনটা খুব সতর্ক থাকুন। সামান্য আয় বাড়ালেও ব্যয় বাড়বে। মানসিক দুশ্চিন্তা বাড়বে। সাময়িকভাবে মন খারাপ থাকতে পারে। কোনও সুসংবাদ পেতে পারেন। তবে সতর্ক থাকুন। কথাবার্তায় সংযত না হলে কাছের কারোর কথায় কষ্ট পেতে পারেন। শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কি করলে ভাল থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যে কোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। এতে বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন।

কোন রংয়ের পোশাক পরবেন : আর্থিক ও মানসিক ভাবে শক্তিশালী থাকতে চাইলে আজকের দিনে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রংয়ের পোশাক পরতে পারেন। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

সিংহ রাশি :

আজ দিনটা কেমন কাটবে : কর্মক্ষেত্রের প্রচন্ড কাজের চাপ থাকবে। মানসিক উদ্বেগে ভুগতে পারেন। কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে। শারীরিকভাবে অসুস্থ হতে পারেন। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দেবে।

কি করলে ভাল থাকবেন : প্রতিদিন সকাল থেকে সারাদিনের মধ্যে যখন সময় পাবেন, যে কোনও কুকুরকে যে কোনও খাবার একটু খেতে দিন। চেষ্টা করবেন একটা দিন যেন বাদ না যায়।

কোন রংয়ের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। এছাড়াও বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?