‘১৫ লাখ টাকার স্বাস্থ্যবিমা, মহিলাদের মাসে ২,৫০০ টাকা ভাতা’, ঝাড়খণ্ড দখলে প্রতিশ্রুতি INDIA-র

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে কুর্সি দখলে নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাল ইন্ডিয়া জোট। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডে জোট সরকার ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে ১৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। আর ৪৫০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার ও প্রতি মাসে বিনামূল্যে সাত কেজি করে রেশন দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আগামী ১৩ ও ২০ নভেম্বের দুই দফায় ঝাড়খণ্ডের ৮১ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। আর বিধানসভার ভোট ঘিরে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির প্রচার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রচারে নেমেছেন। বাদ নেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও। গত সপ্তাহেই ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের জন্য দলের ‘সংকল্পপত্র’ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির পরে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ইন্ডিয়া জোটের তরফে প্রকাশ করা হয় ইস্তেহার। আর ওই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইস্তেহারে সাত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সামাজিক ন্যায় হিসাবে বিভিন্ন গোষ্ঠীর সংরক্ষণ বাড়ানোর পাশাপাশি অনগ্রসর শ্রেণির জন্য আলাদা দফতর গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা অধিকার হিসাবে প্রতি মাসে বিনামূল্যে ৭ কেজি খাদ্যদ্রব্য ও ৪৫০ টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে।

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

বেসুরো অনুব্রত, মমতার প্রয়োজন ফুরিয়েছে বোঝালেন কেষ্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ