জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে জেরা শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষের (মুডা) জমি বন্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে জেরা শুরু করল কর্নাটক লোকায়ুক্ত পুলিশ। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে মহীশূরের এক সরকারি অতিথিশালায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। লোকায়ুক্ত পুলিশের মহীশূর শাখার সুপার টি জে উদেশের নেতৃত্বে তদন্তকারীরা জেরা করছেন সিদ্দারামাইয়াকে।

সমাজকর্মী স্নেহময় কৃষ্ণের অভিযোগ ছিল, প্রভাব কাটিয়ে মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষের জমি বন্টন নিয়ে দুর্নীতি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতীকে অধিগৃহীত জমির তুলনায় অনেক বেশি মূল্যের গুরুত্বপূর্ণ ও ভাল জমি ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিল মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষ (এমইউডিএ)। ওই অভিযোগের ভিত্তিতে  সাংসদ-বিধায়ক আদালতের নির্দেশে কর্নাটকের মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রি বিম পার্বতী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং জনৈক দেবরাজুর নামে এফআইআর দায়ের করে মহীশূর লোকাযুক্ত পুলিশ। এফআইআরে বলা হয়, দেবরাজুর থেকে জমি কিনে মল্লিকার্জুন উপহার দিয়েছিলেন বোন পার্বতীকে। মহীশূরের কাসারে গ্রামে মোট ৩.১৬ একর জমির ক্ষতিপূরণে এই দুর্নীতি হয়েছে।  ওই ৩.১৬ একর জমির আইনি নথিও ছিল না পার্বতীর কাছে। সিদ্দারামাইয়া অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই সব হয়েছে।

গত ২৫ অক্টোবর কর্নাটকের মুখ্যমন্ত্রীর স্ত্রী বিএম পার্বতীকে দীর্ঘক্ষণ জেরা করেছিল লোকায়ুক্ত পুলিশ। গত সোমবার (৪ নভেম্বর) জেরার জন্য তলব করা হয় সিদ্দারামাইয়াকে। সেই তলবে সাড়া দিয়ে এদিন লোকায়ুক্ত পুলিশের জেরার মুখোমুখি   হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বিজেপির তরফে ইতিমধ্যেই জমি বন্টন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সিদ্দারামাইয়ার ইস্তফা দাবি করা হয়েছে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর