দ্রুত ওজন কমাতে চান, দিন শুরু করুন এই ব্রেকফাস্টে

ব্রেকফাস্ট বাদ দিলে তা ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ওজন কমানো মানেই ডায়েটে থাকা নয়। অনেক সময় সুষম খাবার খেয়েও শরীরকে ফিত রাখা সম্ভব। তবে শরীরকে ফিট রাখতে গেলে নজর রাখতে হবে সকআল থেকে রাতের খাবারের প্রতি। দীর্ঘ খাবার না খেয়ে থাকলে যেমন তা শরীরের পক্ষে ক্ষতিকর, ঠিক তেমনই ব্রেকফাস্ট বাদ দিলে তা ক্ষতি। তাই সকাল থেকে পেট ভরে খাবার খান।

বিশেষজ্ঞদের মতে, সারাদিনের প্রোটিনের চাহিদা মেটায় ব্রেকফাস্ট। তবে ২০০ ক্যালোরির বেশি ব্রেকফাস্ট করা উচিত নয়। তাই ভাবছেন সকালের খাবারে কি খাবেন? রইল তার তালিকা-

১. ধোকলাঃ গুজরাতের একটি জনপ্রিয় খাবার হল ধোকলা। বেসন ও টক দইয়ের মিশ্রণে তৈরি হয় এই খাবার। দুটো ধোকলায় ক্যালোরির পরিমাণ মোটে ৬০। ধোকলার সঙ্গে চলতে পারে একটা ডিমসেদ্ধ।

২. ওটস-ইডলিঃ দুধ দিয়ে বা দই দিয়ে ওটস খেতে পারেন। ওটসের মধ্যে প্রচুর ফাইবার থাকে। এছাড়াও ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন এসব তো থাকেই। টকদই আর ওটস একসঙ্গে মিশিয়ে ইডলি বানান। ওটসের ইডলিতে ক্যালোরির পরিমাণ ৬০।

৩. ডালিয়াঃ শরীর ফিট রাখতে সকালে ডালিয়ার খিচুড়ি অনেকেই খেতে পাড়েন। এক প্লেট ডালিয়ায় ক্যালোরির পরিমাণ ১৭৪।

৪. সুজিঃ সুজিতে প্রোটিন বা ফ্যাট কোন কিছুই নেই, কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা ওজন কমাতে সাহায্য করে। সুজির উপমা, ঝাল সুজি এক্ষেত্রে তৈরি করা যেতে পারে। এক প্লেট সুজির উপমায় ক্যালোরির পরিমাণ ১৯২।

৫. চিঁড়েঃ আজকাল সবার বাড়িতেই কম বেশি চিঁড়ে থাকে। তাই সকালের খাবারের চিন্তা না করে বাড়িতেই তৈরি করে ফেলুন চিঁড়ের পোলাও। পোলাও তৈরি করতে চিঁড়ের সঙ্গে দিন সবজি, তবে ঘি বা তেল বেশি দিলে হবে না। চিঁড়ের পোলাওতে ক্যালোরির পরিমাণ ৬০।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের