‘কেরিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতা ছিল বেশি’, অকপট স্বীকারোক্তি সঞ্জু স্যামসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের উঠতি ক্রিকেট তারকাদের প্রসঙ্গ উঠলেই সেই তালিকায় সঞ্জু স্যামসনের(Sanju Samson) নাম আসবেই। মাত্র ২৯ বছর বয়সেই একাধিক সাফল্যের ভাগীদার হওয়ার সুযোগ মিলেছে সঞ্জুর। গত IPL সিজনে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals) টিমের অধিনায়কত্ব করেন তিনিই। এমনকি বর্তমান সময়েও যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে তাঁর। একাধারে তিনি পোক্ত উইকেটরক্ষক আবার একইসঙ্গে দুরন্ত ব্যাটসম্যানও। এহেন প্লেয়ারই কিনা বলে বসলেন তাঁর কেরিয়ারে সাফল্যের সংখ্যা কম। ভাবা যায়! কিন্তু কেন এমনটা বললেন সঞ্জু স্যামসন তার নেপথ্যেও রয়েছে অন্য যুক্তি।

আরও পড়ুনঃ ‘কাজের কাজ না করে শুধুই লুট করেছে’, মোদিকে বেনজির আক্রমণ আদিত্য ঠাকরের

প্রথম টি-টোয়েন্টিতে(T20 Series India Vs South Africa) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করার পর সঞ্জু জানান যে তিনি তাঁর কেরিয়ারে সাফল্যের চেয়ে বেশি ব্যর্থতা পেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার প্রথম স্টেট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ রানে জয়লাভ করেছে ভারত। এদিনের ম্যাচ জেতার পিছনে অনেকখানি কৃতিত্বের ভাগীদার সঞ্জু। এদিন সেঞ্চুরি করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১৪.০০ স্ট্রাইক রেটে ৫০ বলে ১০৭ রান করেন সঞ্জু স্যামসন। ক্রিজে থাকাকালীন ৭টি চার এবং ১০টি ছক্কা হাঁকান তিনি।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই স্কিমে আর মিলবে না সুদ, তুলে ফেলতে হবে টাকা, জানেন কি!

এদিন ম্যাচ শেষের পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ জয়ের সাফল্য প্রসঙ্গে প্রশ্ন করতেই সঞ্জু উত্তর দেন, ‘আমি সত্যি বলছি, আমি আমার কেরিয়ারে অনেক ব্যর্থতার মুখোমুখি হয়েছি। আসলে, আমার কেরিয়ারে সাফল্যের চেয়ে ব্যর্থতার পরিমাণ বেশি। কেউ যখন ভয়ের মধ্য দিয়ে যায়, তখন সে নিজেকে সন্দেহ করা শুরু করে। লোকেরা অনেক কিছু বলবে এবং সোশ্যাল মিডিয়াও তাঁর নিজের ভূমিকা পালন করবে তবে নিজেকে নিজের সম্পর্কে সর্বদা নিশ্চিত থাকতে হবে। ভাবার হলে নিজের উন্নতি নিয়ে চিন্তাভাবনা করা উচিৎ।’ এদিন ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনের কারণে ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হন সঞ্জু স্যামসন। এই রবিবার গকেবেরহায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক