বারাসতে রেশন দোকানের খাদ্য সামগ্রী সঠিকভাবে না পাওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত:বারাসতে রেশন দোকানের খাদ্য সামগ্রী সঠিকভাবে না পাওয়ায় বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার অন্তর্গত হৃদয়পুর(Hridaypur) এলাকায়। দীর্ঘদিন ধরে রেশন দোকানে(Ration Shop) খাদ্য সামগ্রী না পাওয়ায় শনিবার দুপুরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে সঠিকভাবে তারা রেশনের খাদ্য সামগ্রী পাচ্ছে না। কেউ চাল পেলে ,আটা পাচ্ছে না। আবার কেউ আটা পেলে, চাল পাচ্ছে না। বেশিরভাগ সময় মেশিন খারাপ বলে এলাকার মানুষদের ফিরিয়ে দেওয়া হয়। দোকানে খাদ্য সামগ্রী থাকলেও কাউকে দেওয়া হয় না।

সেইসব মালপত্র সময় বুঝে রাতের বেলা অন্য জায়গায় পাচার করে দেওয়া হয় বলে অভিযোগ। হৃদয়পুর ব্রতি সংঘ জনতা কনজ্যুমার্স কো-অপারেটিভ স্টোর লিমিটেডের রেশন দোকানে মাল দেওয়া নিয়ে গন্ডগোল।রেশন দোকানের কর্মচারীই শিকার করে নিচ্ছে যে রেশন নিয়ে দুর্নীতি চলছে। অন্যদিকে,সরকারি আবাস যোজনার ঘর নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। তুলে নিয়ে যাওয়ার হুমকি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শনিবার হাসনাবাদ ব্লকের(Hasnabad Block) রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর দাসপাড়া এলাকার বাসিন্দারা আবাস যোজনার ঘর না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছিলো। সেই সময় পঞ্চায়েত সদস্য এসে তুলে নিয়ে যাবার হুমকি দেন গ্রামবাসীদের।

তাদের অভিযোগ, মাটির ঘর ও পলিথিন পেপারের চালে বাস করেও আবাস যোজনার ঘর পাচ্ছে না। অথচ এলাকায় যাদের পাকা বাড়ি আছে তাদেরকে আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল এর বিরুদ্ধে । বিক্ষোভ দেখানোর সময় ঘটনাস্থলে পৌঁছান রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল(Ramesh Mandal)। সেখানে গিয়ে বিক্ষোভকারীদের ভিডিও করেন এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।তারপর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বেগতিক বুঝে ওখান থেকে পালিয়ে যান ওই পঞ্চায়েত সদস্য। আবাস যোজনার ঘর যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না বলেই বিভিন্ন এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। নির্বাক পুলিশ প্রশাসন।

এই ঘটনায় হাসনাবাদ ব্লক এক নম্বর তৃণমূল যুব সভাপতি আবু সাঈদ গাজী বলেন, যারা ঘর পাচ্ছে না তাদের আন্দোলন করার অধিকার আছে ।কিন্তু পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল এর এই ঘটনাকে তারা সমর্থন করেন না। তৃণমূলের ব্লক সভাপতি আমিরুল ইসলাম বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। যারা ঘর পাননি, যাদের নাম বাদ গিয়েছে তাদের আবার নতুন করে লিস্টে নাম তোলা হবে ।কেউ বাদ যাবে না উপযুক্তরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের