ফের উত্তাল ঢাকা, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে রাতেই পথে পাকিস্তানপ্রেমীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন ছাত্র-জোটের পাল্টাপাল্টি কর্মসুচি ঘিরে শনিবার রাত থেকেই ফের তেতে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ক্ষমতাচ্যূত হওয়ার তিন মাস বাদে নিজেদের শক্তি প্রদর্শনে আজ রবিবার (১০ নভেম্বর) বেলা তিনটের সময় গুলিস্তানের জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আর ওই সমাবেশ রুখতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার, পুলিশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যেই আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান। তবে পুলিশের উপরে ভরসা না রেখে রাতেই জিরো পয়েন্টের দখল নিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার সকালেই আচমকা ফেসবুকে মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ওই ঘোষণায় কার্যত রাতের ঘুম উবে যায় ইউনূস সরকার এবং অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের। আওয়ামী লীগের সমাবেশ কঠোর হাতে ভেস্তে দেওয়ার হুমকি ছাড়েন মোল্লা ইউনূসের প্রেস সচিব তথা পাকিস্তানি আইএসআইয়ের ‘ডিপ অ্যাসেট’ হিসাবে পরিচিত শফিকুল আলম। বেশ কয়েক ঘন্টা বাদে রাতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাজমাধ্যম ফেসবুকে এক ঘোষণায় সংগঠনের তরফে জানানো হয়, রবিবার দুপুর বারোটায় জিরো পয়েন্টে গণ জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

ছাত্র জোটের ওই কর্মসূচি ঘোষণার খানিকবাদেই জিরো পয়েন্টে অবস্থান নেন পাকিস্তানপন্থীরা। রাতের নিস্তব্ধতা ভেঙে তারা শ্লোগান তোলেন, ‘খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে,’ ‘নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক’। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। অশান্তির আশঙ্কায় রাতেই জিরো পয়েন্টে মোতাযেন করা হয় বিশাল সংখ্যক পুলিশ ও সেনা সদস্যকে। বিক্ষোভকারীরা হুঙ্কার ছেড়েছেন, বাংলাদেশের এক ইঞ্চি জমি আওয়ামী লীগের রাজনীতির জন্য ছাড়া হবে না। প্রয়োজনে ফের রক্তে ভিজবে রাজপথ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক