আন্তরাজ্য শিশু পাচারকারী  চক্রের পর্দাফাঁস, সিআইডির হাতে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আন্তরাজ্য শিশু পাচারকারী  চক্রের পর্দাফাঁস করে দিল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার শালিমার রেল ষ্টেশন জুড়ে তল্লাশি অভিযান চালায় সিআইডি আধিকারিকরা। আর তখনই শিশু পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল তদন্তকারীরা। অভিযোগ উঠেছে , অভিযুক্তরা গয়া থেকে দু’দিন বয়সের শিশুকন্যাকে চুরি করে এই রাজ্যে পাচার করত। ধৃতরা হলেন- মানিক হালদার (৩৮) এবং মুকুল সরকার  (৩২) । এনারা দুজনেই কলকাতার ঠাকুরপুকুরের বাসিন্দা।

জানা গিয়েছে, দুই যুবক দীর্ঘদিন ধরে এই পাচারকাণ্ড চালাত। তাই তাদেরকে  আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের ধরতে দুই আধিকারিক নিঃসন্তান দম্পতি সেজে  দম্পতি সেজে তাদের সঙ্গে যোগাযোগ রাখত। আর তখনই অভিযুক্তরা চার লক্ষ টাকায় শিশু ‘ক্রয়’-এর প্রস্তাব দেয়। তাতেই সিআইডির জালে পড়ে মানিক এবং মুকুল। রবিবার শালিমার ষ্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা।

সিআইডি সূত্রে খবর, এই শিশু পাচারের সঙ্গে এরাই শুধু যুক্ত নয়। অনেক বড় মাথা আছে পিছনে। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। বলা বাহুল্য, এই ঘটনা থেকে একথা স্পষ্ট যে  আন্তঃরাজ্য শিশু পাচার চক্র রাজ্য জুড়ে বেশ  সক্রিয়।

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট