সুন্দরবনের প্রত্যন্তর গ্রামগুলিতে আবাস যোজনার নামের তালিকা নিয়ে দুয়ারে জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে আবাস যোজনার সঠিক নামের তালিকা সরজমিনে জেলাশাসক নিজে খতিয়ে দেখলেন বাড়ি বাড়ি গিয়ে। উপভোক্তাদের নামের তালিকা দেখে ঘর বাড়ি চিহ্নিত করলেন স্বয়ং জেলাশাসক(DM)।রাজ্যের একাধিক জেলায় যখন আবাস যোজনার নামের তালিকা দিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, কখনো বিরোধীরা আবার কখনো সাধারণ গ্রামবাসীরা সরব হচ্ছেন, সেই সময় নজির গড়লেন এই জেলাশাসক। এই দুর্নীতি ঠেকাতে মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন। প্রতিটা জেলার জেলাশাসক ,মহকুমা শাসককে নির্দেশ দিয়েছিলেন সঠিক উপভোক্তা যেন আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত না হয়।

এবার খোদ উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, সন্দেশখালি ১, নম্বর ব্লকের বিডিও(BDO) সায়ন্তন সেন সহ প্রশাসনিক আধিকারিকরা রবিবার বেরমজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া ,খাসদহ সহ একাধিক গ্রামে কখনো টোটো (TOTO)অথবা অটো চড়ে ,আবার কখনো পায়ে হেঁটে প্রত্যন্ত সুন্দরবনের গ্রামবাসীদের সাথে কথা বললেন। ২০১৮ সালের আবাস যোজনা নামের তালিকা নিয়ে জেলাশাসক পৌঁছে গেলেন ঘরের দুয়ারে। বিভিন্ন গ্রাম ঘুরে উপভোক্তাদের সঙ্গে কথা বললেন জেলাশাসক।কখনো মহিলা কখনো আবার পুরুষ তাদের বক্তব্য লিপিবদ্ধ করলেন এবং আশ্বাস দিলেন সঠিক উপভোক্তা যারা হবেন তারা আবাস যোজনার ঘর পাবেন।

তার জন্যই রবিবার আমাদের এই জেলায় ভিজিট। গ্রামবাসীদের কথা দিলেন ২০১৮ সালের সঠিক নামের তালিকায় অনুযায়ী উপযুক্ত ঘর পাওয়ার যোগ্য যারা তারাই আবাস যোজনা ঘর পাবেন ,অযোগ্যদের নামের তালিকা কাটা যাবে। এবার যে রাজ্য সরকার আবাস যোজনার নিয়ে কোন দুর্নীতি অভিযোগ শুনবে না তোমার রবিবার এই জেলা শাসকের সরজমিনে নামের তালিকা খতিয়ে দেখার মধ্য দিয়ে তা স্পষ্ট হল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের