Loading live market data...
Loading active stocks...
Connecting...

কানাডা পুলিশের হাতে আটক ‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি সন্ত্রাসী আর্শ দালা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কানাডা পুলিশের(Canada Police) কাছে ধরা পড়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারদের (Most Wanted Criminal)অন্যতম আর্শ দালা(Arsh Dalla)। জানা গিয়েছে, গত বছরের ২৭-২৮শে অক্টোবর কানাডার বুকে ঘটে যাওয়া এক শুট আউটের ঘটনায়(Shoot Out Incident) তিনি জড়িত ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে আটক করেছে কানাডা পুলিশ। কানাডার আঞ্চলিক পুলিশ সার্ভিস গত সোমবার মিল্টনের ওই শুট আউটের ঘটনার তদন্ত করছে। আর্শ দালাকে আটক করার পর পুলিশ তাঁকে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুনঃ ভুলভুলাইয়ার সঙ্গে বক্সঅফিস ফাইট এড়াতে চেয়েছিলেন অজয় দেবগন, সম্ভব হয়নি কেন?

ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি(Indian Security Agency) আগেই জানিয়েছিল যে গ্যাংস্টার আর্শ দালা ভারতের বাইরে পালিয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে কানাডায় লুকিয়ে বসবাস শুরু করেছে। রবিবার সকালে পাঞ্জাবের ফরিদকোটে তাঁর দুই সহকারী গ্যাং মেম্বারকেও গ্রেফতার হয়। কারণ গুরপ্রীত সিং হত্যাকাণ্ডে আর্শ দালার দোসর ছিল এই দুজন। আর্শ দালার নির্দেশে গোয়ালিয়রে যশবন্ত সিং গিলকে গুলি করেছিল এই দুই শুটার। পাঞ্জাব পুলিশের ডিজিপি খোদ এই তথ্য প্রকাশ্যে এনেছেন।

আরও পড়ুনঃ বেতন নেন মাত্র ১ টাকা, তবুও দেশের সবচেয়ে ধনী IAS অফিসার ইনি, সম্পত্তির পরিমাণ জানলে ভিমরি খাবেন

উভয় বন্দুকধারীই চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে যশবন্ত সিং গিলকে তাঁরাই গুলি করে হত্যা করেছেন এবং তা আর্শ দালার নির্দেশে।এদিকে আর্শ দালা সেই খুনের পর সোজা কানাডা পাড়ি দেন। সেখানে খালিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে তিনিও ওই দলে যোগ দেন। বর্তমানে কানাডা পুলিশের একটাই উদ্দেশ্য, আর্শ দালাকে জেরা করে আরও কিছু গোপন মিশনের তথ্য বের করা। পাঞ্জাব পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের তালিকায় যুক্ত রয়েছে আর্শ দালার নাম। এদিকে মাত্র কয়েক মাস আগেই আরেক খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিক্ত হয়ে উঠেছে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে কানাডা পুলিশ।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার