নবমীর রাতে বিগত সমস্ত রেকর্ড ভেঙে ‘জনপ্লাবন’ চন্দননগরে

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিল চন্দননগর। রবিবার নবমীর রাতে লক্ষ লক্ষ জনসমাগম প্রমাণ করে দিল আলোর শহর চন্দননগর সবার প্রিয়। সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে চন্দননগর কমিশনারেটের কন্ট্রোল রুম সূত্রে দু লক্ষ লোকের সমাগম ঘটেছিল ছোট্ট গঙ্গার তীরবর্তী এই শহরটিতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা শহরের বিভিন্ন বড় পুজো মণ্ডপ গুলির মত ভিড়ের রেকর্ড ভেঙে দিয়েছে বিদ্যালঙ্কা, চালপট্টি, বড়মা, বৌবাজার, বরোবাজার জগদ্ধাত্রী পূজা কমিটি। মধ্যাঞ্চল পুজো কমিটির লেজার শো দেখতে জনসমুদ্রে পরিণত হয় চন্দননগর স্টেশন রোড।

এই লেজার লাইট শো(Lazer Light Show) সপ্তমীর রাতে বন্ধ করে দিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার। তাকে কেন্দ্র করে প্রতিবাদে সড়ক হয়েছিলেন মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যরা। অবশেষে পুলিশ কমিশনের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়। অষ্টমীর দুপুর থেকে চন্দননগরে ভিড় হতে শুরু হয়েছিল। অষ্টমীর রাতেও রেকর্ড পরিমাণ ভিড় হয়েছিল চন্দননগর শহরে। কিন্তু রবিবার বিকেল থেকে জনপ্লাবন বইতে শুরু করে চন্দননগরের অলিগলি থেকে বড় রাস্তা সব জায়গাতেই। রাত ১:০০ টা পর্যন্ত রবিবার লঞ্চ সার্ভিস চালু ছিল। ভোররাত পর্যন্ত ছিল পূর্ব রেলের ট্রেন পরিষেবা। একদিকে রবিবার ছুটির দিন অপরদিকে নবমীর(Nabami) শেষ রাত্রি ১৩৩টি পুজো কমিটি চন্দননগর শহর তাদের আলোর রোশনাইয়ে আবদ্ধ করে রাখল লক্ষ লক্ষ জনসমাগমকে। ছোট্ট এই শহরটিতে রেকর্ড পরিমাণ ভিড়ে যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। রবিবার প্রায় সাড়ে তিন হাজার পুলিশ ফোর্সকে চন্দননগর কমিশনারেট রাস্তায় নামিয়ে ছিল।

এর পাশাপাশি ১৩৩টি পুজো কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী কর্মকর্তারা সামলাতে ছিলেন রাস্তায়। চন্দননগর শহরে রবিবার বিকেল তিনটা থেকেই যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল পুলিশকে। বিকেলের পর থেকেই চন্দননগরের বিশেষ পুলিশ কন্ট্রোলরুম বুঝতে পেরেছিল জনপ্লাবন বইবে নবমীর রাতে। সেই আশঙ্কায় সত্য প্রমাণ হলো রবিবার সন্ধ্যে সাতটা বাঁচতেই। দু’লক্ষ লোকের জনসমাগম পেরিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করতে শুরু করে গঙ্গা বক্ষ ও চন্দননগর স্টেশন থেকে গঙ্গা তীরবর্তী পর্তুগিজদের হাতে পত্তন হওয়া এই শহরটিতে। প্রতিটি মন্ডপ ঘিরেছিলো নিপুন শিল্পের অভিনব ভাবনা। আর তার সঙ্গে ছিল এক একটি মন্ডপে এক এক ধরনের চোখ ধাঁধানো আলোর খেলা। তবে এখানেই শেষ নয়, সোমবার সন্ধ্যে ছটা থেকে গঙ্গা বক্ষে চন্দননগর দুর্গা পুজো কমিটির ৬৯ টি পূজো কমিটি তাদের চোখ ধাঁধানো আলোর খেলা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। তার প্রস্তুতি নবমীর সন্ধের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, পুজো কমিটি গুলির মধ্যে। কিন্তু নবমীর রাতে চন্দননগর পুরসভার সামনে থেকে চন্দননগর থানার সামনের রাস্তা অথবা খ্রিস্টান পাড়া বা জি টি রোড(G T Road) চলে যায় জনতার দখলে।

তবে এই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটলেও গোটা চন্দননগর শহরে সে রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সবই ছিল প্রশাসন আর পূজা উদ্যোক্তাদের সতর্কতা আর নজরদারিতে। চন্দননগর স্টেশনে(Chandannagar Station) পুলিশের তৎপরতা ছিল যথেষ্ট। ট্রেনে যাত্রীদের ওঠা নামার ক্ষেত্রে প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। চন্দননগরের একাধিক পুজো কমিটির একটি বক্তব্য যত দিন যাচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা বেড়েই চলেছে। একসময় এই চন্দননগরে ইন্দ্রনারায়ন চৌধুরীর হাত ধরে যে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল তা আজ ১৩৩ টি বারোয়ারী পুজো কমিটির মন্ডপে মন্ডপে পুজিত হচ্ছে। জগদ্ধাত্রী মায়ের স্নিগ্ধ রূপ দেখতে, আর আলোর শহর চন্দননগরকে মোবাইল বন্দী করতে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজর কাড়ার মত। এদিন চন্দননগরের পাশাপাশি ভদ্রেশ্বর , রিষড়া,বৈদ্যবাটি এসব এলাকাতেও জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ গুলিতে ব্যাপক জনসমাগম ঘটে। কৃষ্ণনগরে বুড়িমার মন্দির প্রাঙ্গনেও রবিবার দুপুর থেকে জন প্লাবন দেখা দেয়। সারারাত কৃষ্ণনগরের বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে ছিল নজর কাড়া ভিড়। কৃষ্ণনগর রাজবাড়িতেও ছিল যথেষ্ট। নিশি নবমী যেন শেষ না হয় সেই আশা নিয়ে চন্দননগর থেকে বৈদ্যবাটি কিংবা কৃষ্ণনগর থেকে ভদ্রেশ্বর সারারাত ট্রেন পথে আর নদী বক্ষে লঞ্চ পেরিয়ে ছুটে বেড়ালেন জনতা। এ এক প্যান্ডেল হুপিংয়ের নয়া ইতিহাস সৃষ্টি হল গঙ্গার দুই বক্ষের পাড়ে।নবমীর রাতে চন্দননগরে প্রমাণ হল, ধর্ম যার – যার কিন্তু উৎসব সবার।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু