বাংলাদেশ থেকে এসে বারাসতে ফ্ল্যাট ভাড়া নিয়ে পরপর চুরি করে ধরা পরল মিজানুর

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: সুদুর বাংলাদেশ থেকে এদেশে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে এক চোর। বাংলাদেশী চোর এপার বাংলায় এসে পরপর চুরি করে ধরা পরল। উদ্ধার হল সোনা ,নগদ টাকা। বাংলাদেশী মিজানুর তালুকদার(Mizanur Talukdar) পুজোর আগে এদেশে ঢুকে বারাসত হাসপাতালের কাছে ফ্ল্যাট ভাড়া করে। দিনের বেলা ফাঁকা বাড়িতে গিয়ে চুরি করতো সে। বারাসত থানা এলাকা থেকে একাধিক বাড়িতে দিনের বেলা বিশেষ করে বিকাল বেলা গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি অভিযোগ আসতে থাকে। আশেপাশের মানুষ দেখলে মনে করবে বাড়িওয়ালা নিজে বাড়িতে কোন কাজ করাচ্ছেন ।

চুরি যাওয়া বাড়ির ব্যক্তিরা বারাসত থানায়(Barasat P.S.) অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে দেখতে পায় প্রত্যেকটি জায়গাতেই একটি কমন লোক আছে। সিসিটিভির(CCTV) ক্যামেরাতে তার ছবি ধরা পড়ে। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে নগদ ও সোনা উদ্ধার করেছে পুলিশ। সোনা চুরি করার পর মাপবার জন্য বাড়িতে সোনা মাপার মেশিন কিনে রেখেছিল সে। এর আগে বাংলাদেশ থেকে এসে এইভাবে চুরি করেছে কিনা তার স্ত্রী এই চুরির কাছে তাকে হেল্প করে কিনা বা তার সঙ্গে আর কেউ কেউ এরকম একই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ।

সোমবার বারাসত থানাতে পুলিশ সুপার(SP) প্রতীক্ষা ঝারখারিয়া – এ কথা জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন পরিচয় না জানা অবস্থায় কাউকে যেন কেউ বাড়ি ভাড়া না দেয়। এ বিষয়ে তিনি পরবর্তীতে মিউনিসিপ্যালিটিগুলোর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বলে জানান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের