Loading live market data...
Loading active stocks...
Connecting...

লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করার অপরাধে মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার পানামা সুন্দরীকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মিস ইউনিভার্স (Miss Universe)  প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল । তারআগেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হল প্রতিযোগী ইতালি মোরাকে। তবে কী কারণে পানামা সুন্দরীকে বহিস্কার করা হল তা এখন আনুষ্ঠানিকভাবে জানান হয়নি আয়োজকদের তরফে। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লুকিয়ে বিনা অনুমতিতে  প্রেমিকের সঙ্গে দেখা করতেন ইতালি মোরা। সেইজন্য তাঁকে বহিষ্কার করা হয়েছে। বলা বাহুল্য, মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না প্রতিযোগীরা। আর  সেই নিয়ম ভেঙেছেন মোরা।

তবে এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইতালি মোরা। তিনি দাবি করেছেন, ‘এই অনুষ্ঠানের মধ্যে আয়োজনের অভাব ছিল । শুধু তাই নয় প্রতিযোগীতার আগে  মিস ইউনিভার্স পানামার পরিচালক সিজার আনেল রদ্রিগেজের সঙ্গে তাঁর বিবাদ হয়। আর সেইকারণেই তাঁকে প্রতিযোগীতা থেকে বহিষ্কার করা হয়েছে।‘ পাশাপাশি মোরা আরও  দাবি করেছেন , তাঁর জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তাঁর প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। আর তাতেই ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা। 

উল্লেখ্য,  ১৯ বছর বয়সী ইতালি মোরা আসন্ন মিস ইউনিভার্স  প্রতিযোগিতায় পানামার হয়ে  প্রতিনিধিত্ব করার কথা ছিল। যা আগামী ১৬ নভেম্বর শনিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে । সেই প্রতিযোগিতায় যোগ দিতে চলেছেন  বিশ্বের ১৩০ জন প্রতিযোগী । আর সেখানেই থাকছেন না পানামার কোন  সুন্দরী। ইতিমধ্যেই মিস ইউনিভার্সের প্রতিনিধিরাও এক বিবৃতিতে ইতালি মোরার  বরখাস্তের বিষয়টি তুলে ধরেছেন।  সেখানে জানান হয়েছে, ‘শ্রদ্ধা জানিয়ে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের এক নম্বর অগ্রাধিকার হল সমস্ত প্রার্থীদের মধ্যে যেন স্বচ্ছতা থাকে। ‘

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?