নির্বাচনে শরদের ছবি ছাড়াই লড়তে হবে অজিত পাওয়ারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তারআগেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অজিত পাওয়ার। বুধবার আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে এনসিপি দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ছবি বা ভিডিও  ব্যবহার করতে পারবে না অজিত পাওয়ারের এনসিপি।

এদিন শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে। সেইসময় শুনানি চলাকালীন বিচারপতিরা  অজিত পাওয়ারকে বলেন , ‘নিজের পায়ে দাঁড়াতে শিখুন।‘ অন্যদিকে এদিন শুনানির সময় প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন,’ কিছুদিন আগে অজিত পাওয়ার শিবির শরদ পাওয়ারের একটি পুরনো ভিডিও প্রচারের জন্য ব্যবহার করেছে। আর তাতেই ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।‘ আর বিচারপতি সিঙ্ঘভির এই বক্তব্য পেশের পরেই অজিত পাওয়াকে সাবধান করল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে এনসিপি প্রতীক ‘ঘড়ি’ বরাদ্দ করেছিল। আর তাতেই আপত্তি জানায় প্রবীণ নেতা শরদ পাওয়ার। তিনি দাবি করেন, একই প্রতীকে নির্বাচনে লড়াই করলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। সেইজন্য শরদ পাওয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছিলেন। গত ২৪ অক্টোবর এই মামলার  শুনানির সময় আদালত  স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে,’ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ঘড়ি প্রতীকে ব্যবহার করে লড়তে পারবে অজিত পাওয়ার গোষ্ঠী । তবে  নির্বাচনী প্রচারে কোন বিভ্রান্তি ছড়াতে না পারে সেইদিকে নজর রাখতে হবে।‘ এরপরেই এদিন আদালতের তরফে জানান হয়, নির্বাচনের সময়  শরদ পাওয়ারের ছবি বা ভিডিও  ব্যবহার করতে পারবে না অজিত পাওয়ারের এনসিপি। আগামী  ১৯ নভেম্বর ফের সুপ্রিম কোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান