ত্রিভুবন কাঁপানো তারকাসুরকে বধ, জানেন কী বাল্য কার্তিকের বীরত্বের কথা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কার্তিকেয় বা কার্তিক হল যুদ্ধদেবতা। শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। হর পার্বতীর মিলনে সৃষ্টি হয়েছিল দেবসেনপাতি কার্তিক। যদিও তাঁর জন্ম কাহিনী নিয়ে নানান মত রয়েছে। তবে কার্তিকের জন্মানোর আসল উদ্দেশ্য ছিল তারকাসুরকে বধ করা। জানেন কী কীভাবে তারকাসুর নাশ হয়েছিল কার্তিকের হাতে। তবে জেনে নিন পুরান কথা।

শিব-পার্বতীর বিয়ের পর দেবতারা আবার আশায় বুক বাঁধতে থাকেন। কারণ তখন তাঁরা ছিলেন বিতাড়িত। ভয়ংকর অসুর তারক ত্রিভুবন জয় করে দেবতাদের স্বর্গ থেকে বের করে দিয়েছিলেন। তারকের জন্ম এবং অজেয় হওয়ার গল্পটি অনেকেরই অজানা। তারকের বাবা বজ্রাঙ্গের মা ছিলেন দিতি, বাবা ছিলেন কাশ্যপ। দেবতাদের হাতে একের পর এক দিতির সন্তান নিহত হওয়ার পর দেবতাদের প্রতি দিতির ক্রোধ সপ্তমে গিয়ে পৌঁছোয়। তিনি কাশ্যপের কাছে গিয়ে আবার শক্তিশালী পুত্রকামনা করেন, যে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং দিতির অপমানের শোধ তুলবে। কাশ্যপ তাকে দশ বছর বনে গিয়ে তপস্যা করতে বলেন। তপস্যার ফলস্বরূপ কাশ্যপ তাঁকে এমন পুত্রের বর দেন, যার অঙ্গ ছিল বজ্রের ন্যায় তাঁর নাম দেওয়া হল বজ্রাঙ্গ। বজ্রাঙ্গের সঙ্গে বরাঙ্গীর বিবাহ হয়। এরপর তাঁদের যে সন্তান হয় সেই ত্রিভুবন কাঁপানো তারকাসুর নামে পরিচিত।

ব্রহ্মা হাজার বছর তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করলেন। তারক বললেন, ‘তবে এমন বর দিন যে মহাযোগী মহাদেবের বালকপুত্রের হাতেই যেন আমার মৃত্যু হয়।’ ব্রহ্মা বললেন, ‘তথাস্তু’। এদিকে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে উঠল তারকাসুর। দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করল। এদিকে সকল দেবতারা মহাদেবের শরন্নাপন্ন হলেন। তখন মহাদেব ও পার্বতীর তেজ নির্গত হয়ে প্রচণ্ড তেজস্বী জ্যোতির্গোলকের জন্ম হয়। অল্প সময়ের ব্যবধানে সেখান থেকে একটি ফুটফুটে শিশু জন্মাল। শিশুটিকে স্তন্যদান করলেন ছয়জন কৃত্তিকা, যারা আকাশে তারা হয়ে থাকেন। কৃত্তিকাগণ কর্তৃক পালিত বিধায় তার নাম কার্তিক।

আরও পড়ুন : পক্ষীকূলের সেরা বলেই কী দেবসেনাপতির বাহন হল ময়ূর? জানেন কি এর পেছনে রহস্য!

এদিকে ভয়ানক যুদ্ধ হল তারকাসুরের সঙ্গে দেবতাদের। সব দেবতা পরাজিত হলে অবশেষে বাল্য কার্তিকেই সেনাপতি বানানো হল। তারক শিশু কার্তিকের দিকে একটি ভিন্দিপাল তুলে মারতে গেলে কার্তিক সেটি হাত দিয়ে ধরে তারককে মুগুর দিয়ে মারলেন। বালকের শক্তি দেখে তারক ভয় পেয়ে গেলেন। তারক তাঁর গদার দিয়ে আঘাত করলেন কার্তিককে। কার্তিক আহত হলে দেবতারা তাকে উদ্ধার করে যুদ্ধক্ষেত্রের বাইরে নিয়ে যান।কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে শক্তি ফিরে পেলে কার্তিক তার শেলরূপী শক্তি অস্ত্র প্রয়োগ করে তারকাসুরের হৃদয়কে চিরে ফেলেন। দু টুকরো হয়ে যায় অসুরের শরীর। অসুরের ভয়ানক চিৎকারে যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। শেষ পর্যন্ত তারকাসুর কার্তিকের হাতে নিহত হয়। দেবলোকে পুনরায় দেবতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা