ভিডিও বানানোর নামে টমেটো সস চুরি! অদ্ভুত চ্যালেঞ্জে তুমুল নিন্দার মুখে যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েনসাররা(Social Media Influencer) নিজেদের বানানো কনটেন্টের মাধ্যমে নেটিজেনদের বিনোদনের খোরাক জোগান। তবে অনেকেই ভাইরাল হওয়ার চক্করে এমন কিছু কীর্তি ঘটিয়ে ফেলেন যা দেখে নেটিজেনরা প্রশংসার বদলে নিন্দাই করেন বেশি। সম্প্রতি ভাইরাল ভিডিও(Viral Video) ঘিরে চর্চায় রয়েছেন এক ভিডিও ক্রিয়েটর যুবক। ভিডিও-য় দেখানো তাঁর কীর্তি মোটেই পছন্দ করেননি দর্শকরা। তবে কথায় আছে ‘এনি পাবলিসিটি ইস পাবলিসিটি, দ্যাট ইজ ইদার গুড অর ব্যাড’। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ইর্দানিং চর্চিত হচ্ছেন এই ইনফ্লুয়েনসার যুবক।

আরও পড়ুনঃ দূষিত জল খেয়ে অসুস্থ পড়ুয়ারা, ফের বিতর্কে যাদবপুর

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ক্রিয়েটরের নাম সার্থক সাচদেব। ইনি নানান ধরণের মজাদার ভিডিও(Funny Video) ও প্র্যাঙ্ক ভিডিও(Prank Video) বানিয়ে থাকেন, কিন্তু তাঁর সাম্প্রতিক কীর্তি রীতিমতো অবাক করেছে দর্শকদের। এদিনের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক একটি মলে ঢুকে সেখানকার ফুড কোর্টগুলি থেকে কোনও খাবার না কিনেই বিনামূল্যে সেখানকার টমেটো সস সংগ্রহ করার চ্যালেঞ্জ(Free Tomato Ketchup Collecting Challenge) নেয়। একের পর এক ফুড কোর্টে গিয়ে সে টমেটো সস চাইতে থাকে। সম্ভবত ভালো পোশাক-আশাকের কারণে ওই ফুড কোর্টের কর্মীরা তাঁকে টমেটো সস দিতে রাজিও হয়ে যায়।

আরও পড়ুনঃ স্বীকৃতি ছিনিয়ে নেওয়ার বিজয় উৎসব, রসগোল্লা দিবসে ব্যাপক উদযাপন রাজ্যজুড়ে

এরপর একের পর এক ফুট কোর্টে গিয়ে সসের পাউচ এমনকি বড় বড় বোতল শেষ করতে শুরু করে ওই যুবক। সংগ্রহ করা সস একটি কাঁচের পাত্রে একত্রিত করতে থাকে সার্থক। সারাদিন ধরে এই অভিযান চালিয়ে মোট ২.৫ লিটার সস সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে ফেলেন ওই যুবক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনরা যুবকের নিন্দায় সরব হয়েছেন। কোনও খাবার না খেয়ে বিনামূল্যে এরকম কাজ করা উচিৎ হয়নি তাঁর, মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কিন্তু পাল্টা জবাবে সার্থক লেখেন, ‘যত খুশি সমালোচনা করতে পারেন’। যদিও এটি সার্থকের প্রথম কীর্তি নয়। এর আগেও একাধিক অদ্ভুত চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ভিডিওটি ১১ মিলিয়ন মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ইনফ্লুয়েনসারের ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার।

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু