South Africa vs India : ডেসমন্ড টুটুর প্রতি শ্রদ্ধা জানাতে মাঠে নীরবতা পালন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সব সদস্যের হাতে ছিল কালো রঙের আর্ম ব্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অন্যতম মুক্তিযোদ্ধা তথা নেলসন ম্যান্ডেলার সঙ্গী ডেসমন্ড টুটুর প্রতি শ্রদ্ধা জানাতে মাঠে এক মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সব সদস্যের হাতে ছিল কালো রঙের আর্ম ব্যান্ড। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ডেসমন্ড টুটুর জীবনাবসানের খবরে শোকাহত গোটা দল। ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে তাঁর অবদান চিরকাল স্মরণ করবে দেশবাসী। দলের প্রতিটি সদস্য ডেসমন্ড টুটুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকেও বিবৃতি জারি করে টুটুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। টিমের মিডিয়া উইংয়ের তরফ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, ডেসমন্ড টুটুর প্রয়াণের খবরে ভারতীয় ক্রিকেট দল শোকাহত। বিনম্র চিত্রে দক্ষিণ আফ্রিকার এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবদেন করছে স্কোয়াডের প্রতিটি সদস্য।

রবিবার সকালে ডেসমন্ড টুটু শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, ২০১৫-য়ের পর থেক ডেসমন্ড টুটু নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ১৯৯৭ সালে প্রস্টেটে ক্যানসার ধরা পড়ে। চলছিল চিকিৎসা। সেই লড়াই রবিবার শেষ হল। দক্ষিণ আফ্রিকায় শোকের ছায়া।

এদিকে, প্রথম টেস্টের প্রথম দিনে ভারত এখনও পর্যন্ত ৮৩ রান সংগ্রহ করেছে। এদিন টসে জিতে ভারত প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এই খবর লেখা পর্যন্ত কে এল রাহুল ২৯ রান করেছেন। মায়াঙ্ক আগরওয়াল করেছেন ৪৬ রান।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার