মেজাজ হারিয়ে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের কাছে হারতে হয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে। আর হেরে যাওয়া ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাঁসিয়ে বিতর্কে জড়ালেন লিওনেল মেসি। তাঁর ওই আচরণের নিন্দা জানিয়েছেন অনেকে। যদিও দলের তারকা ফুটবলারের পাশেই দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। রেফারিং নিয়ে তিনিও ক্ষোভ উগরে দিয়েছেন।

শুক্রবার আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাই পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে গিয়েছিল নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের ওই আনন্দ উ‍ৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। আট মিনিট বাদে আন্তোনিও সানাব্রিয়ার চোখধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। ৪৭ মিনিটে ওমর আলদেরেতের দুরন্ত হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। ম্যাচে আর ফিরতে পারেনি আর্জেন্টিনা ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।

ম্যাচের বিরতির সময়েই মেজাজ হারিয়ে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোর প্রতি আঙুল উঁচিয়ে শাঁসাতে দেখা যায় লিওনেল মেসিকে। স্পষ্টই বোঝা যাচ্ছিল, রেফারির কোনও এক সিদ্ধান্ত ভাল লাগেনি আর্জেন্টাইন অধিনায়কের। ঘটনার সূত্রপাত ম্যাচের ৩৩ মিনিটে। বিশ্রি ফাউলের জন্য প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতেকে হলুদ কার্ড দেখিয়েছিলেন ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন সারোঙ্কো। কার্ড দেখার ঠিক চার মিনিট পর আবারও বিপজ্জনক ফাউল করেন আলদেরেতে। এবার তাঁর ফাউলের শিকার হন লিওনেল মেসি। ওই ফাউলের জন্য আর্জেন্টিনার খেলোয়াড়রা প্যারাগুয়ের ডিফেন্ডারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর জোরালো দাবি জানান। যদিও সেই দাবিতে কর্ণপাত করেননি ব্রাজিলিয়ান রেফারি।  হতাশ হন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিরতির সময় মাঠ ছেড়ে যাওয়ার সময়ে রেফারির ওই সিদ্ধান্ত নিয়েই মেসি শাঁসিয়েছেন বলে মনে করা হচ্ছে।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার