আফ্রিকান সিংহদের বধ করে সিরিজ জিতলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার সিংহদের তাদের ঘরের মাঠেই বধ করলেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার শেষ ম্যাচে প্রোটিয়াদের রানে হারিয়ে সিরিজ জিতলেন। প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার অপরাজিত জোড়া শতরানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে এক উইকেট হারিয়ে ২৮৩ রান তুলেছিল ভারত। জবাবে ১৮.২ ওভারে ১৪৮ রানেই থেমে গেল প্রোটিয়াদের ইনিংস। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিজালে নাস্তানাবুদ হন আইডেন মার্করামরা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এদিন টসে জিত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। প্রথম ম্যাচে শতরান পাওয়া সঞ্জু পর পর দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। ফলে একটা চাপ ছিল তাঁর উপরে। যদিও ক্রিজে নেমে তা বুঝতে দেননি। বরং চাপ কাটাতে আগ্রাসী মেজাজেই ব্যাট করতে থাকেন। ভাল খেলতে খেলতে সিপামলার অফ স্ট্যাম্পের বাইরের বলে অকারণে খোঁচা দিতে গিয়ে হাইনরিখ ক্লাসেনের তালুবন্দি হয়ে বিদায় নেন অভিষেক। সাজঘরে ফেরার আগে করেন ৩৬ রান।

এর পরে সঞ্জুর সঙ্গে জুটি বাঁধেন আগের ম্যাচে অপরাজিত শতরানকারী তিলক ভার্মা। আর তার পরেই প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে ধ্বংসলীলা চালাতে শুরু করেন দুজনে। মাত্র ৮.৩ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ২৮ বলে নিজের অর্ধশতরানে পৌঁছন সঞ্জু। উল্টোদিকে তিলক পাঁচৃই বিশাল ছক্কার সাহায্যে ২২ বলেই অর্ধশতরান করেন। ১৬ তম ওভারে নব্বইয়ের ঘরে থাকা সঞ্জুর ক্যাচ ফেলে দেন মার্কো জানসেন। ৯৪ রানের মাথায় তিলকেরও ক্যাচ ফস্কান জানসেন। আর প্রাণ ফিরে পেয়ে দুজনেই অবলীলায় শতরান তুলে নেন। ৫১ বলে নিজের কেরিয়ারে তৃতীয় শতরান পেয়ে যান সঞ্জু। খানিকবাদে শতরান করেন তিলকও। টানা দ্বিতীয় শতরান করতে তিনি খেলেছেন মাত্র ৪১ বলে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন দুই ব্যাটার। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। আর ৪৭ বলে ১০টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১২০ রান করে অপরাজিত থেকে যান তিলক।  

জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার। ইনিংসের তৃতীয় বলেই রেজা হেন্ড্রিক্সকে শূন্য রানে সাজঘরে ফেরান আর্শদীপ সিংহ। সেই ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে রায়ান রিকেলটনকে (১) ফেরান হার্দিক পাণ্ড্য। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন আর্শদীপ। পর পর দুই বলে ফিরিয়ে দেন প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম (৮) ও হাইনরিখ ক্লাসেনকে (০)। মাত্র তিন ওভারের মধ্যে ১০ রানে প্রথম সারির চার ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। কার্যত ঠকঠকানি শুরু হয় প্রোটিয়া শিবিরে।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান ত্রিস্তান স্টাবস ও ডেভিড মিলার। দুজনে মিলে ৮৬ রান যোগ করেন। ১২তম ওভারে মিলারকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। পরের বলেই ত্রিস্তানকে (৪৩) সাজঘরে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ম্যাচে ফেরার স্বপ্ন ভেঙে চুরমার করে দেন রবি বিষ্ণোই। আগের ম্যাচের মতোই ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন মার্কো জানসেন। কিন্তু সতীর্থদের সাহায্য পাননি। মাত্র ২ রান করে বরুণের বলে সাজঘরের পথ ধরেন অ্যান্ডিলে সিমেলানে। এর পরে গেরাল্ড কোয়ে‍ৎজে (১২) ফিরিয়ে দেন অক্ষর পটেল। কেশব মহারাজকেও (৬) ফেরান অক্ষর। শেষ পর্যন্ত ১৯তম ওভারের দ্বিতীয় বলে লুথো সিপমালাকে (৩) ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেন রমনদীপ সিংহ। ১৮.২ ওভারে ১৪৮ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেন ১২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আর্শদীপ ২০ রানে ৩ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেল ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ড্য, রবি বিষ্ণোই ও রমনদিপ সিংহ।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর